নিউইয়র্কে ৯/১১-এর ভিকটিমদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় শান্তি, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : ২৫ বছর পেরিয়ে গেলেও ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সেই বিভীষিকাময় দিন আজও মুছে যায়নি মানুষের স্মৃতি থেকে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শুক্রবার ৯/১১-এর ভিকটিমদের স্মরণে আয়োজিত দোয়া ও স্মরণসভায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
জ্যাকসন হাইটস কমিউনিটির উদ্যোগে ১১ সেপ্টেম্বর ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এ স্মরণ কর্মসূচিতে ৯/১১ হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি নিহতদের পরিবার, হামলায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।
দোয়া পরিচালনা করেন মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়্যূম। মোনাজাতে ৯/১১-এর নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি তাদের স্বজনদের জন্য ধৈর্য ও শান্তি এবং বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার জন্য প্রার্থনা করা হয়।
স্মরণসভায় বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ রশিদ ও নারী নেত্রী নীরা রাব্বানী।
বক্তারা ৯/১১-এর বেদনাবিধুর ইতিহাস স্মরণ করে বলেন, সন্ত্রাস ও সহিংসতার কোনো ধর্ম, জাতি বা সীমান্ত নেই। এ ধরনের বিভীষিকাময় ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা বলেন, ৯/১১-এর ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণ করা শুধু অতীতকে স্মরণ করা নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, সহাবস্থান ও মানবিকতার বার্তা তুলে ধরাও এর অন্যতম উদ্দেশ্য।
ডাইভারসিটি প্লাজায় আয়োজিত কর্মসূচিতে জ্যাকসন হাইটস কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন। ২৫ বছর পরও ৯/১১-এর স্মৃতি যে নিউইয়র্কবাসীর হৃদয়ে গভীরভাবে অম্লান, স্মরণসভায় অংশগ্রহণকারীদের উপস্থিতি ও শ্রদ্ধা নিবেদনে তারই প্রতিফলন দেখা যায়।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

