Saturday, 26 September 2026 |
শিরোনাম
জাতিসংঘে ইউএনজিএ ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা নিউইয়র্কের ব্রুকলীনে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী সভা: ভবিষ্যতে কমিউনিটির সঙ্গে আলোচনা করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে নিউইয়র্কে প্রাক্তন চুয়েট অধ্যাপক সুদীপ্ত দেবের পিতা অধ্যক্ষ সুশান্ত দেবের পরলোক গমন প্রধানমন্ত্রী তারেকের সাক্ষাৎ ঘিরে ক্ষোভ, গ্র্যান্ড হায়াতে প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে ঘিরে হট্টগোল FORMER POSTAL WORKER CHARGED WITH CASHING STOLEN U.S. TREASURY CHECKS New York Attorney General James Calls on Congress to Protect Americans from Unchecked AI Development নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন: নতুন কমিটি ঘোষণা, ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যাদা দেওয়ার দাবি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার যাত্রা শুরু ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু; নিউইয়র্কে জাতিসংঘের সামনে তদন্ত ও বিচারের দাবিতে প্রবাসীদের মানববন্ধন নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: September 26, 2026 | 4:48 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ। সফরের শুরু থেকেই জাতিসংঘের বিভিন্ন আনুষ্ঠানিকতা ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন তিনি।

সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে দেওয়া বক্তব্য ছিল সফরের অন্যতম প্রধান কর্মসূচি। এতে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি ও সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়।

এর বাইরে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা এসব আলোচনায় গুরুত্ব পায়।

রোহিঙ্গা সংকটও ছিল প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য। সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি এবং সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয় উঠে আসে।

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়েও বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচিতে স্বাস্থ্যসেবার উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং মা ও নবজাতকের জন্য কার্যকর স্বাস্থ্যব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

পাঁচ দিনের সফরে জাতিসংঘের মূল অধিবেশনের কর্মসূচির পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন তিনি।

শুক্রবার রাতে নিউইয়র্ক ত্যাগের মধ্য দিয়ে শেষ হলো প্রধানমন্ত্রীর ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনকেন্দ্রিক সফর। এখন দেশের উদ্দেশে যাত্রা করেছেন তারেক রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ