নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা বিষয়ে মামুন’স টিউটোরিয়ালের পেরেন্ট-টিচার কনফারেন্স: ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে নিতে হবে ব্যাপক প্রস্তুতি
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলসমূহে ভর্তি প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। তীব্র প্রতিযোগিতামূলক এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে শিক্ষার্থীদের ব্যাপক প্রস্তুতির বিকল্প নেই। গত ১১ এপ্রিল শনিবার সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা বিষয়ে মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস শাখায় অনুষ্ঠিত পেরেন্ট-টিচার কনফারেন্সে টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন এ কথা বলেন। কনফারেন্সে তিনি স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের নিয়ম-কানুন, প্রস্তুতিসহ নানা পরামর্শ তুলে ধরেন। সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা আগামী নভেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
পেরেন্ট-টিচার কনফারেন্সে মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন জানান, স্টাইভ্যাসেন্ট, ব্রুকলীন টেক, ব্রঙ্কস সায়েন্সসহ ৮টি হাই স্পেশালাইজড স্কুলে নবম গ্রেডে ভর্তির জন্যে প্রতি বছর প্রায় ৩০ হাজার ছাত্র-ছাত্রী লিখিত পরীক্ষায় অংশ নেয়। ভর্তির সুযোগ পায় মাত্র ৪০০০ জন। তিনি বলেন, সিটির স্পেশালাইজড হাই স্কুলগুলোতে ভর্তি প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। তীব্র প্রতিযোগিতামূলক এ ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে ব্যাপকভাবে। বিশেষ গুরুত্ব দিতে হবে ইংলিশ ও ম্যাথ শিক্ষায়। তিনি জানান, তার প্রতিষ্ঠানের আন্তরিক প্রচেষ্টায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী স্পেশালাইজড হাই স্কুল স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামীদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে।
শেখ আল মামুন বলেন, পরীক্ষার আগের দিন পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলের হোমওয়ার্কের পাশাপাশি মডেল টেস্টগুলো রিভাইজ করা উচিত। পরীক্ষার্থীদের নানা পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের প্রথমে অঙ্কের উত্তর দিয়ে শুরু করা ভালো। এরপর ইংলিশের উত্তর দেয়া যেতে পারে। কনফারেন্সে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।
পেরেন্ট-টিচার কনফারেন্সে টিউটোরিয়ালের ইংলিশ শিক্ষক স্কটও অভিভাবক-শিক্ষার্থীদের উদ্দেশে নানা পরামর্শ প্রদান করেন।
শেখ আল মামুন বলেন, একজন ছাত্র ভালো স্কুলে ভর্তি হতে পারলে তার জন্য স্কলারশিপসহ ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। ছেলে-মেয়েদের ভালো ফলাফল নিশ্চিত করতে নিয়মিত পড়া-শুনা, হোমওয়ার্কের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকা বাঞ্চনীয় বলে জানান তিনি।
তিনি জানান, তার টিউটোরিয়ালে রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, রিজেন্টসসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মত কোর্স চালু রয়েছে। হোমওয়ার্কে সহায়তাসহ অন্যান্য কোর্সও রয়েছে। এখানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ১২ গ্রেড পর্যন্ত ছাত্র-ছাত্রীদের আফটার স্কুল, উইকেন্ড হোমওয়ার্কসহ সিটি এবং স্টেটের প্রস্তুতি সহায়তা দেয়া হয়।
শেখ আল মামুন জানান, শিক্ষক হিসেবে নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষক, আমেরিকান কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীরা তার এখানে শিক্ষা দান করছেন নিয়মিত। মামুন’স টিউটোরিয়ালের ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০ এবং ৭১৮-৫০৭-২১১৩।
- নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন
- নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন
- নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি
- New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse
- নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের
- নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

