নিউইর্য়কের জ্যাকসন হাইটসে খলিল বিরিয়ানি হাউস জনপ্রিয় হয়ে উঠছে
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইর্য়কের জ্যাকসন হাইটসে আগের চেয়ে আরও জনপ্রিয় হয়ে উঠছে খলিল বিরিয়ানি হাউস। হাঁস পোলাও, মোরগ পোলাও, সরিষার তেলে রান্না করা তেহারী ও কাচ্চি বিরিয়ানিসহ বাহারি সব খাবার ভোজনরসিকদের আকৃষ্ট করছে। খাবারের মেনুতে এসেছে বৈচিত্র্য। পাশাপাশি স্বাদ ও মানেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে বাইরে থেকে রান্না করে আনা খাবারের ওপর নির্ভরশীল থাকলেও এখন সরাসরি রান্নার ফলে মানোন্নয়ন সম্ভব হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খলিলুর রহমান বলেন, আমি নিজের হাতে সমস্ত রান্না করছি। আগে ব্রঙ্কস থেকে রান্না করে এনে জ্যাকসন হাইটসের দোকান চালিয়েছি। দীর্ঘদিন গ্যাস সংযোগ না থাকায় জ্যাকসন হাইটস শাখায় পূর্ণাঙ্গ রান্না সম্ভব হয়নি। এজন্য ইচ্ছে থাকলেও গ্রাহকদের জন্য রকমারী খাবার পরিবেশন করতে পারিনি। গত ১৯ ডিসেম্বর সেই সমস্যা সমাধান হওয়ায় এখন নিয়মিত নতুন নতুন পদ যোগ করা হচ্ছে। ফলে খাবারের মানোন্নয়ন সম্ভব হয়েছে। এখন আমাদের খাবারের মেনুতে নতুন নতুন আইটেম যুক্ত হচ্ছে। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ব্রঙ্কস শাখা বন্ধ থাকায় জ্যাকসন হাইটসেই বেড়েছে গ্রাহকদের চাপ। অনেক ক্যাটারিং অর্ডার পাচ্ছি। ইনশাআল্লাহ আরও আসবে বলে আশা করছি। এ সময় খলিলুর রহমান ব্রুকলিন ও ওজনপার্কেও শাখা চালুর পরিকল্পনার কথাও জানান।
এক ভোক্তা বলেন, এখানে এখন অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে। যা আগে ছিল না। আগের চেয়ে এখন খাবারের স্বাদ অনেক ভালো হয়েছে। বিশেষ করে কাচ্চি বিরিয়ানি আর হাঁস পোলাও বেশ লেগেছে। পরিবার নিয়ে এসে খেতে ভালো লাগে। পরিবেশ ও খাবারের স্বাদ—সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। খাবারের মান আরও উন্নত হয়েছে বলে মনে করি।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

