Wednesday, 26 August 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং Federal Court Strikes down Trump’s Visa Ban on 75 Countries নিউইয়র্কে বাংলাদেশি যুবক রাজুকে গুলি করে হত্যা বরেণ্য সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদকে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সমর্থন নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB)-এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের মতবিনিময় নিউজার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ নিউইয়র্কে ব্রঙ্কস আওয়ামী লীগের ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ পালন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ
সব ক্যাটাগরি

নিউ জার্সিতে বেঙ্গল ক্লাবের ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: April 16, 2026 | 8:15 pm

সুব্রত চৌধুরী: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির উদ্যোগে ১৪ এপ্রিল মঙ্গলবার প্রাণের আমেজে ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হয়েছে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রবাসী বাঙালিরা উদযাপন করেছেন নববর্ষ।

ওইদিন রাতে এগ হারবার টাউনশিপের হলি ট্রিনিটি গির্জার মিলনায়তনে অনুষ্ঠিত ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’র বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, কথামালা, সংগীত, নৃত্য,সম্বর্ধনা, যেমন খুশি তেমন সাজো, র‍্যাফেল ড্র ও মেলা।
বিকেল থেকেই প্রবাসী বাংলাদেশিরা বৈশাখী সাজে সেজে উৎসব প্রাংগনে সমবেত হতে থাকে।তাদের রংবেরঙের বৈশাখী সাজে উৎসব প্রাংগন হয়ে ওঠে বোশেখের রঙে রঙিন। ঢাকে কাঠি পড়তেই বেজে ওঠে ঢোল, করতাল,একতারা, দোতারা,মৃদঙ্গ,ভেঁপু সহ বিভিন্ন বাদ্যযন্ত্র। সমস্বরে সবাই গলা ছেড়ে গেয়ে ওঠেন “এসো হে বৈশাখ, এসো এসো…..”।
মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাদ‍্যের তালে তালে নেচে গেয়ে উৎসবস্থল প্রদক্ষিণ করেন। এসময় নতুন প্রজন্মের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এরপর মঞ্চে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সংগীত পরিবেশন করেন জামান রুকু ও মাসুম বাউল। এছাড়া নতুন প্রজন্মের শিশুরা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের বাহারি সাজ সুধীজনের নজর কাড়ে।
অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা, পার্কিং এনফোর্সমেন্ট কর্মকর্তাদের হাতে সন্মাননা স্মারক তুলে দেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা। এছাড়া লেখক সাংবাদিক সুব্রত চৌধুরীকে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা।
বেঙ্গল ক্লাবের বৈশাখী অনুষ্ঠান পরিণত হয় প্রতিটি প্রবাসী বাঙালির শিকড়ের মিলনমেলায়। ধর্ম, বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রবাসী বাঙালিরা নববর্ষকে সাদরে বরণ করে।
অনুষ্ঠিানে আরো সংগীত পরিবেশন করেন উওর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী বিন্দু কণা, নাজু আখন্দ, টিনা রাসেল, স্বপ্নীল সজীব প্রমুখ। তাদের সংগীত পরিবেশনের সময় প্রবাসীরা নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
আয়োজকরা জানান বাংগালির সাংস্কৃতিক বৈচিত্র্য আরও গৌরব আর অহংকারের সঙ্গে উদ্ভাসিত করতে তাদের এই আয়োজন। বৈশাখী মেলার ষ্টলগুলোতে বেশ ভালোই বিকিকিনি হয়েছে। র‍্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বৈশাখী উৎসবে অংশগ্রহণ করেন।
বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ, বর্ষবরন উৎসবের আহ্বায়ক মনির হোসেন, সদস্য সচিব কাজী লিখন ও প্রধান সমন্বয়ক মিরাজ খান ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’র অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ