নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান
সুব্রত চৌধুরী – নিউ জার্সি রাজ্যের অ্যাটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে প্রদান করা হলো ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা। ১০ নভেম্বর,মঙ্গলবার সিটির ফেয়ার মাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের সার্বিক সহযোগিতায় এই সেবা প্রদান কর্মসূচি পালন করা হয।
প্রবাস জীবনে পাসপোর্ট ও ভিসা হালনাগাদ রাখা যে কতটা প্রয়োজনীয় তা ভুক্তভোগী মাত্রই জানেন। বিশেষ করে যেকোনো জরুরি প্রয়োজনে তা যে কত গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। এ সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে অন্য স্টেইটগুলোতে অবস্থিত কনস্যুলেট বা মিশনে দৌড়ঝাঁপ করাও কঠিন বিষয়। আর এসব সেবা গ্রহণের সুযোগ যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। আর এই সুযোগ করে দিতেই নিউ জার্সি স্টেইটের অ্যাটলান্টিক সিটিতে আয়োজন করা হয় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার।
সকাল থেকেই প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলেট সেবা পেতে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অপেক্ষা করতে থাকেন। নির্দিষ্ট সময়ে আয়োজকদের সুষ্ঠু ব্যবস্থাপনায় কনস্যুলেট সেবা প্রদান শুরু হয় ।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় বাংলাদেশি ডিজিটাল পাসপোর্ট, এলাইড সার্টিফিকেট, দ্বৈত নাগরিকত্বের সনদের জন্য আবেদন, বাংলাদেশের বিভিন্ন সনদপত্রের সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, নো ভিসা রিকোয়ার্ড সিলসহ বিভিন্ন ধরনের সেবা নেন বিপুলসংখ্যক প্রবাসী।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির এই ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রবাসীরা।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক কলস্যুলেট সেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ।
- নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার
- নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
- নিউইয়র্কে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা: `দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখনো হুমকির মুখে’
- বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ; জিয়াউর রহমানের অবদান তুলে ধরলেন নেতারা
- New York Attorney General James and Governor Hochul Improve Access to Affordable Home Internet for Vulnerable New Yorkers
- জামাইকা মুসলিম সেন্টারে ফায়ার স্প্রিংকলার ও অ্যালার্ম সিস্টেম সচল করতে কাজ চলছে; সিটি কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে বন্ধ নামাজ ও ধর্মীয় কার্যক্রম, অনুমোদন পেলেই পুনরায় চালু
- নিউইয়র্কে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশক পূর্তি উদযাপন
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান

