নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে বিএএসজের গ্রিন গ্রোথ প্রকল্পের কার্যক্রম শুরু
Screenshot
সুব্রত চৌধুরী – নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে ৭ মে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে “গ্রিন গ্রোথ প্রকল্প” এর কার্যক্রম শুরু হয়েছে। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক দল থেকে কংগ্রেসম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী জ্যাক মুলক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি জনহিতকর এই প্রকল্পের জন্য বিএএসজে কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এছাড়া জাকিরুল ইসলাম খোকা, মোঃ আইউব, বেলাল হোসেন, রফিকুল ইসলাম,রওশনউদদীন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এরপর প্রকল্পে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।
গ্রিন গ্রোথ একটি পাইলট প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা। এই প্রকল্পের শ্লোগান হচ্ছে- একটি উদ্যোগ, একটু চেষ্টা-এনে দেবে স্বচ্ছলতা।
গত বছরের ধারাবাহিকতায় চলতি মৌসুমে তিরিশ জন মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। মহিলারা তাদের বাড়ির আংগিনায়, খোলা জায়গায়, টবে, সবজি চাষ করবে। এই প্রকল্পের অধীনে সেরা তিনজন উৎপাদনকারীর জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা আছে।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এই প্রকল্পের বিষয়ে বলেন, তাদের সংগঠনই প্রথম বাংলাদেশি আমেরিকানদের সংগঠন যারা নিউ জার্সি রাজ্য সরকারের সাথে এমন একটি মহৎ প্রকল্পের সাথে নিজেদেরকে যুক্ত করতে পেরেছে। এজন্য তিনি এনজেইডিএ সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
প্রকল্পে অংশগ্রহণকারী কয়েকজন উচ্ছাস প্রকাশ করে বলেন, এই প্রকল্পের মাধ্যমে তারা বেশ উপকৃত হবেন। বিএএসজের কর্মকর্তাদের তারা এজন্য আন্তরিক ধন্যবাদ জানান। গ্রিন গ্রোথ প্রকল্পের মাধ্যমে কমিউনিটির পিছিয়ে থাকা নারীদের আর্থিক সক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।
এনজেইডিএ এর সার্বিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। ভবিষ্যতেও বিএএসজে এই ধরনের কল্যাণমূলক প্রকল্প নিয়ে কমিউনিটি সেবায় এগিয়ে আসবে এটাই সবার প্রত্যাশা।
- TWO FAR ROCKAWAY DEFENDANTS SENTENCED FOR KILLING LONG ISLAND MAN IN 2022
- জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা
- যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র মর্যাদাপূর্ণ অনুষ্ঠান
- Bangladesh Permanent Mission to the UN Commemorates July Mass Uprising Day
- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ষের ঘটনায় ১ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
- নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)’র উৎসবমুখর বনভোজন এবং ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’র বর্ণাঢ্য উদ্বোধন
- যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী

