Monday, 16 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
সব ক্যাটাগরি

পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: April 29, 2026 | 2:54 am

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : পারমাণবিক নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বৈশ্বিক অঙ্গীকার নবায়ন এবং সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরে ২৮ এপ্রিল অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি (এনপিটি)-এর ১১তম পর্যালোচনা সম্মেলনের সাধারণ বিতর্কে দেওয়া বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার আট দশক অতিক্রান্ত হলেও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা এখনও বাস্তবায়িত হয়নি। অব্যাহত পারমাণবিক অস্ত্র বিস্তার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বৈশ্বিক উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করছে বলেও তিনি সতর্ক করেন।
নিরস্ত্রীকরণের প্রতি বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং পারমাণবিক অস্ত্রধারী অঞ্চলে অবস্থান করেও স্বেচ্ছায় অ-পরমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে।
তিনি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোকে এনপিটি-এর অনুচ্ছেদ ৬ অনুযায়ী তাদের আইনগত বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানান এবং নিরস্ত্রীকরণসংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির সর্বজনীনীকরণের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত আরও বলেন, গঠনমূলক সংলাপ, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সমন্বিত বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে পারমাণবিক হুমকি থেকে মুক্ত একটি নিরাপদ বিশ্ব গড়ে তুলতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এ লক্ষ্যে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও নিরাপদ বিশ্ব নিশ্চিত করা যায়। প্রেস বিজ্ঞপ্তি
Photo credit : Press Wing, Permanent Mission of Bangladesh to the United Nations.

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ