Tuesday, 15 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘শপিং উইথ সাবরিনা’র গ্র্যান্ড ওপেনিংয়ে বিশেষ সেল! নিউইয়র্কে ৯/১১-এর ভিকটিমদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় শান্তি, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES FUNDING FOR THE FIRST-EVER: BRONX SCHOOL OF HIP HOP ON THE FIRST DAY OF SCHOOL নিউইয়র্কে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র ‘কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন ইভনিং’- আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউইয়র্কের ওজন পার্কে আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র ঈদে মীলাদুন্নবী র‌্যালি ও মাহফিল বিশ্বের ৬৩ দেশে মোবাইল কনস্যুলার ক্যাম্প চালাচ্ছে বাংলাদেশের মিশন আদর্শের জীবন্ত প্রতীক রাসুল (সা.) Trump Administration Proposes Excluding Non-Citizens from Census 2030, Setting Up 14th Amendment Challenge নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মেজবান
সব ক্যাটাগরি

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে নিউইয়র্কে বিএনপি’র বিজয় র‍্যালি, সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: February 14, 2026 | 3:19 pm

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র নিরঙ্কুস জয়ে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীরা নিউইয়র্কে বিজয় র‍্যালি ও সমাবেশ করেছে। স্থানীয় সময় ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা আনন্দ র‍্যালি ও সমাবেশ করেন। এসময় তারা তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তাকে অভিনন্দন জানান এবং বিভিন্ন শ্লোগান দেন।
বিএনপি’র বিজয় র‍্যালিটি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা থেকে শুরু হয়ে ৭৪ স্ট্রীট হয়ে ৩৭ এভিনিউ দিয়ে ৭৩ স্ট্রীট হয়ে নবান্ন রেষ্টুরেন্টের সামনে এসে সমাবেশে মিলিত হয়। র‍্যালিতে বিএনপি নেতা কাজী সাখাওয়াত হোসেন আযম, গোলাম ফারুক শাহীন, এবাদ চৌধুরী, এম এ বাতেন, আতিকুল হক আহাদ, সারোয়ার খান বাবু, আমানত হোসেন আমান, গোলাম¬ এন হায়দার মুকুট, দেওয়ান কাউসার, রিয়াজ মাহমুদ, মাজহারুল ইসলাম জনি, মহিলাদল নেত্রী সৈয়দা মাহামুদা শিরিন, নূরে আলম, শরীফ হোসেন, জীবন চৌধুরী, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, মাহমুদ হাসান, জিয়াউর রহমান মিলন, শাহজাহান সিরাজ, ফয়সাল আহমেদ, শওকত আলী সহ নেতা-কর্মী অংশ নেন। তারা প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে মিছিলে অংশ নেন। র‍্যালিতে ‘জিতিলো রে জিতিলো, বিএনপি জিতিলো’, ‘বিএনপি’র আলো ঘরে ঘরে জালো’ প্রভৃতি শ্লোগান দেয়।
আনন্দ ও বিজয় র‍্যালি শেষে দলীয় নেতা-কর্মীরা নবান্ন পার্টি সেন্টারে এক সমাবেশে মিলিত হন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ