Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: May 2, 2026 | 8:02 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৩০ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আইন প্রত্যাহার, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গায়েবি মামলা ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বেশ কয়েকজন সাংবাদিকসহ হাজারো নেতা-কর্মীকে আটক রাখা এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা বিনাশর্তে প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
র‌্যালি থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ ডেস্কের কর্মকর্তা ডেভিড টার্নবুল। এটি হস্তান্তর করেন ড. সিদ্দিকুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ডা. মাসুদুল হাসান, আব্দুস সামাদ আজাদ, মুজিবুর রহমান মিয়া, শাহীন আজমল, রফিকুর রহমান রফিক, ইমদাদ চৌধুরী প্রমুখ।
‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধ’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ আইন-মানি না-মানবো না’, ‘আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আইন ভাঙ্গবো-শেখ হাসিনাকে আনবো’, ‘নিষেধাজ্ঞায় লাথি মার-জয় বাংলা বলে আগে বার’, ‘নাই নাই নাই নাই-দেশে কোনো আইন নাই’, ‘নিষেধাজ্ঞা ভাঙ্গবো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আনবো’, সারা দেশে হাহাকার রক্ষায় শেখ হাসিনার দরকার’, ‘রূপপুর পারমাণবিক কেন্দ্র শেখ হাসিনার জন্য’ ইত্যাদি স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত করেন নেতা-কর্মীসহ সাধারণ প্রবাসীরা। এ সময় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও কৌতূহলী দৃষ্টি দিয়ে এসব প্রত্যক্ষ করেছেন।
ড. সিদ্দিকুর রহমান এ সময় বলেন, বর্তমানে জনগণের দুর্ভোগের জন্য দায়ী খুনি-ফ্যাসিস্ট ইউনূস ও তার অসাংবিধানিক পাতানো নির্বাচনে ক্ষমতায় অধিষ্ঠিত তারেক রহমানের সরকার। তিনি অভিযোগ করেন, আজকে বাংলাদেশের সকল ক্ষেত্রে দুরবস্থা, নৈরাজ্য ও উন্নয়ন বন্ধ, সাধারণ মানুষের এখন একটাই অনুভূতি: শেখ হাসিনা দ্য বেস্ট, শেখ হাসিনা দ্য গ্রেট।’
ড. সিদ্দিক উল্লেখ করেন, এ দুর্যোগ থেকে রক্ষা করতে পারে স্বাধীনতায় নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
বক্তারা উল্লেখ করেন, জননেত্রী শেখ হাসিনাসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত আজগুবি মামলাগুলো নিঃশর্তে প্রত্যাহার ও অবৈধ রায় বাতিল করতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ