Tuesday, 15 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘শপিং উইথ সাবরিনা’র গ্র্যান্ড ওপেনিংয়ে বিশেষ সেল! নিউইয়র্কে ৯/১১-এর ভিকটিমদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় শান্তি, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES FUNDING FOR THE FIRST-EVER: BRONX SCHOOL OF HIP HOP ON THE FIRST DAY OF SCHOOL নিউইয়র্কে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র ‘কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন ইভনিং’- আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ নিউ জার্সির আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউইয়র্কের ওজন পার্কে আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র ঈদে মীলাদুন্নবী র‌্যালি ও মাহফিল বিশ্বের ৬৩ দেশে মোবাইল কনস্যুলার ক্যাম্প চালাচ্ছে বাংলাদেশের মিশন আদর্শের জীবন্ত প্রতীক রাসুল (সা.) Trump Administration Proposes Excluding Non-Citizens from Census 2030, Setting Up 14th Amendment Challenge নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মেজবান
সব ক্যাটাগরি

বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক এর আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: February 15, 2026 | 4:20 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ বেদান্ত সোসাইটি, নিউ ইয়র্ক ইঙ্ক এর আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্য পরিবেশ ও শ্রদ্ধাবনত চিত্তে গত ১ ফেব্রুয়ারী জ্যামাইকার ফ্লোরাল পার্কে গোল্ডেন ইয়ারস পার্টি হলে এ পূজা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি পুর্ণচন্দ্র মুখার্জী ও সাধারণ সম্পাদক লীনা সাহার সাহার সার্বিক তত্বাবধানে এবং সাংস্কৃতিক সম্পাদিকা মিন্টু চৌধুরী ও সহ সাংস্কৃতিক সম্পাদিকা মৌগন্ধা আচার্যর সহযোগিতায় অনুষ্ঠিত পুজায় বিপুল সতাতন ধর্মালম্বী উপস্থিতিতে ছিলেন।
সরস্বতী পুজোর বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন পুরনো চন্দ্র মুখার্জি, রীনা সাহা, রতন দাশ, দেবব্রত দাশ, তপন সাহা, ফনিন্দ্র সাহা. উত্তম দাশ জিতেন্দ্র মন্ডল, অমিত দে, শান্ত রায়, সনৎ সাহা, সংকর সাহা। পুজা অর্চনায় ছিলেন লতা মন্ডল, দীপ্তি দাশ, সুধা রানী দাশ, শোভা রায়, তনিমা দাশ, কল‍্যনী মুখার্জি, বনানী রায়, মিন্টু চৌধুরি, অরুনা পাল, ঝুনু সাহা, দেবশ্রী সাহা, মৌগনধা আচার্যী।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অসীম সাহা ও অনিমা কর। সরস্বতী পুজায় অঞ্জলী প্রদান ছাড়াও ছিল শিশু কিশোরদের হাতে খড়ি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। শিল্পী ছিলেন লীমন চৌধুরি, অমীত দে এবং তুলি।
বক্তারা প্রবাসের প্রতিকুল পরিবেশ সত্ত্বেও সন্তানদের সনাতম ধর্মে দীক্ষিত করার তাগিদে আপন গৃহে সনাতন ধর্ম চর্চা ও পুজা-পার্বণ উদযাপনের উপর গুরুত্ব আরোপ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ