Monday, 16 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
সব ক্যাটাগরি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেটের মহান স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: March 28, 2026 | 9:15 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে গত ২৬ মার্চ উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ ম্যুরালের সামনে এবং হাসান সাইনিজ পার্টি হলে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সৃতিসৌধ মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ, আলোচনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা।
এদিন সকালে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় মুক্তিযোদ্ধারা বাংলাদেশ ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন। পরে হাসান সাইনিজ পার্টি হলে আলোচনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা মন্থস্থ হয়।
নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক-এর সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মিলন, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ এর উপদেষ্টা তোফায়েল আহম্মেদ চৌধুরী, উপদেষ্টা বিজয় কৃষ্ণ সাহা, ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবু কায়েস চিশতী, বীর মুক্তিযোদ্ধা হামিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ড. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা অহেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক-এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুল মজিদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, প্রচার সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মকবুল মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুধাংশু কুমার মন্ডল, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক কবি আবু তাহের চৌধুরী ও কর্পোরাল (অব:) আব্দুল মতিন, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউ.এস.এ ইনক্ এর সভাপতি শেখ জামাল হোসাইন, কুমিল্লা সোসাইটি ইনক এর সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, ব্রঙ্কস ব্যুরো আওয়ামীলীগ এর সভাপতি এম এ মুহিত, কমিউনিটি এক্টিভিস্ট জামাল উদ্দিন আহমেদ চেয়ারম্যান, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক-এর সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন ও ডিরেক্টর হুমায়ন কবীর, হৃদয়ে বাংলাদেশ এর সহ সভাপতি পল্লব সরকার ও এম.ডি আব্দুর রহমান, সিলেট দক্ষিন সুরমা সমিতি ইউএসএ ইনক এর উপদেষ্টা শ্যামল কান্তি চন্দ, সৈয়দ আজিজুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইয়াসমিন হাবিব প্রমুখ।
আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস স্মরণে কবি সুধাংশু কুমার মন্ডল এর রচনা ও পরিচালনায় মঞ্চস্থ হয়, মুক্তিযুদ্ধ সৃতিবিজরিত নাটিকা “রক্তে রাঙা মুক্তিযুদ্ধ”।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন এর ভূমিকায় এম এ নাসির, শহীদ মুক্তিযোদ্ধার ভুমিকায় সুধাংশু কুমার মন্ডল, মুক্তিযোদ্ধার ভুমিকায় মিয়া মোহাম্মদ দাউদ, মিত্রবাহিনী কমান্ডারের ভুমিকায় নুরুল ইসলাম মিলন ও রাজাকার এর ভূমিকায় পল্লব সরকার।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া করা হয়। পবিত্র গিতা থেকে পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল। কমিউনিটির নের্তৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এজন্য পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। তারা বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে গেলেও মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন সেই প্রত্যাশা আজো পূরণ হয়নি। রচিত হয়নি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। স্বাধীনতা যুদ্ধে যার যা অবদান তাকে সেই সম্মান দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়ণের আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ