Monday, 5 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

বি১/বি২ ভিসায় চাকরি-সাংবাদিকতা নয়, জন্ম পর্যটনেও নিষেধাজ্ঞা; ভিজিটর ভিসার অপব্যবহার নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: September 9, 2026 | 4:01 am

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে দেশটিতে গিয়ে চাকরি, পেশাগত সাংবাদিকতা, একাডেমিক ক্রেডিটের জন্য পড়াশোনা কিংবা সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

শনিবার দূতাবাসের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় বি১/বি২ ভিসার অনুমোদিত ব্যবহার এবং এর সীমাবদ্ধতাগুলো স্পষ্ট করা হয়। ভিসাধারীদের যুক্তরাষ্ট্র সফরের প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিসা ব্যবহার এবং সংশ্লিষ্ট শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

দূতাবাসের সতর্কবার্তায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ‘বার্থ ট্যুরিজম’ বা জন্ম পর্যটনকে। অর্থাৎ, সন্তানের জন্ম যুক্তরাষ্ট্রে দেওয়ার মাধ্যমে শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়াকে ভ্রমণের প্রধান উদ্দেশ্য বানিয়ে বি২ ভিসায় দেশটিতে প্রবেশ করা অনুমোদিত নয়।

চাকরি বা পারিশ্রমিক গ্রহণের সুযোগ নেই

বি১/বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানের হয়ে চাকরি করা যাবে না। একইভাবে কাজের বিনিময়ে বেতন বা পারিশ্রমিক গ্রহণেরও অনুমতি নেই।

বি১ ভিসা মূলত নির্দিষ্ট ধরনের অস্থায়ী ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয়। ব্যবসায়িক বৈঠক, পরামর্শ, সম্মেলন বা কনভেনশনে অংশগ্রহণ এবং চুক্তি নিয়ে আলোচনার মতো কার্যক্রম এর আওতায় পড়তে পারে। তবে এসব কর্মকাণ্ড নিয়মিত চাকরি বা বেতনভিত্তিক শ্রমে পরিণত হতে পারবে না।

অন্যদিকে বি২ ভিসা সাধারণত পর্যটন, অবকাশযাপন, পরিবার বা বন্ধুদের সঙ্গে দেখা করা এবং চিকিৎসার মতো অস্থায়ী ভ্রমণের জন্য ব্যবহৃত হয়।

একাডেমিক পড়াশোনাতেও নিষেধাজ্ঞা

বি১/বি২ ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ডিগ্রি অর্জন বা একাডেমিক ক্রেডিটের জন্য আনুষ্ঠানিক পড়াশোনা করা যাবে না। এ ধরনের শিক্ষাকার্যক্রমে অংশ নিতে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভিসা প্রয়োজন।

তবে পর্যটনের অংশ হিসেবে স্বল্পমেয়াদি কোনো অবসরধর্মী কোর্সে অংশ নেওয়া যেতে পারে, যদি সেই কোর্স ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জনের সঙ্গে যুক্ত না থাকে।

সাংবাদিকদের জন্য বিশেষ বার্তা

বি১/বি২ ভিসার ব্যবহার নিয়ে মার্কিন কর্তৃপক্ষের নির্দেশনায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ম অনুযায়ী, বি১/বি২ ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে এসে বিদেশি সংবাদমাধ্যমের হয়ে পেশাগত সাংবাদিকতা করা যাবে না। প্রিন্ট সাংবাদিকতা, রেডিও, চলচ্চিত্র কিংবা অন্যান্য গণমাধ্যম কার্যক্রমে পেশাগতভাবে কাজ করার ক্ষেত্রেও এই ভিসা প্রযোজ্য নয়।

এ ধরনের পেশাগত কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট মিডিয়া ভিসা প্রয়োজন হতে পারে। ফলে যুক্তরাষ্ট্রে সফরের পরিকল্পনা করা সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ভ্রমণের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিসা শ্রেণি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন আইন নয়, বিদ্যমান নিয়মই স্মরণ করাল দূতাবাস

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ট্রাম্প প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ নিয়েও আদালতে মামলা হয়েছে এবং আদালতের হস্তক্ষেপ দেখা গেছে।

তবে ঢাকায় মার্কিন দূতাবাসের সর্বশেষ বার্তাটি কোনো নতুন ভিসা শ্রেণি বা আইন পরিবর্তনের ঘোষণা নয়। বরং বি১/বি২ ভিজিটর ভিসার বিদ্যমান নিয়ম ও সীমাবদ্ধতাগুলোই নতুন করে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের মূল বার্তা—ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা নিতে হবে এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সেই ভিসার শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ