Monday, 16 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
সব ক্যাটাগরি

ব্যাসম্যান নেওয়াজকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: May 7, 2026 | 3:41 pm

আশরাফুল হাবিব মিহির : নিউ ইয়র্কের কুইন্সে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেজ গিটারিস্ট এ এম এম নেওয়াজ শরীফ (ব্যাসম্যান নেওয়াজ)-কে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির পক্ষ থেকে মর্যাদাপূর্ণ সার্টিফিকেট অব মেরিট এবং একটি আনুষ্ঠানিক প্রোক্লেমেশন প্রদান করা হয়েছে গত ২৪ এপ্রিল। এই সম্মাননা তার বেজ গিটার পরিবেশনায় ধারাবাহিক উৎকর্ষতা, পেশাদার দক্ষতা এবং সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৩৮তম ডিস্ট্রিক্টের সদস্য জেনিফার রাজকুমার এই সম্মাননা প্রদান করেন। আনুষ্ঠানিক ঘোষণায় উল্লেখ করা হয়, ব্যাসম্যান নেওয়াজ তার বেজ গিটার পরিবেশনায় অসাধারণ কারিগরি দক্ষতা, রিদমিক নির্ভুলতা এবং সংগীত শৃঙ্খলার মাধ্যমে লাইভ ও সমন্বিত সংগীত প্রযোজনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
প্রোক্লেমেশন -এ উল্লেখ করা হয়, একজন বেজ গিটারিস্ট হিসেবে তার ভূমিকা শুধুমাত্র সহায়ক নয়; বরং তিনি সংগীতের রিদম, হারমনি এবং স্ট্রাকচারাল ভিত্তি গঠনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন, যা উচ্চমানের পারফরম্যান্স নিশ্চিত করে এবং সামগ্রিক প্রযোজনার মানকে উন্নত করে।
অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, তার বেজ গিটার পরিবেশনা সরাসরি প্রত্যক্ষ করে বলেন, ব্যাসম্যান নেওয়াজের পারফরম্যান্স পেশাদার ও কমিউনিটি -উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রভাব ফেলে এবং তা শ্রোতাদের জন্য গভীরভাবে স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে।
এই স্বীকৃতি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সংযোজন। এর আগে নেওয়াজ ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস (২০২৩), এনআরবি অ্যাওয়ার্ড (২০২৩) এবং জেমিনি অ্যাওয়ার্ড (২০২৫) – বেস্ট বেজ গিটার প্লেয়ার অর্জন করেছেন, যা তাকে আন্তর্জাতিক সংগীত অঙ্গনে একটি শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।
আনুষ্ঠানিক নথিতে আরও উল্লেখ করা হয় যে, ব্যাসম্যান নেওয়াজ একজন দক্ষ মিউজিশিয়ান হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে সাংস্কৃতিক বিনিময় ও বৈচিত্র্যকে সমৃদ্ধ করছেন। তার অংশগ্রহণ নিউ ইয়র্ক স্টেটের বহুসাংস্কৃতিক পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং সংগীতের মাধ্যমে কমিউনিটি সংযোগকে আরও শক্তিশালী করেছে।
সাম্প্রতিক এই দ্বৈত স্বীকৃতির মাধ্যমে ব্যাসম্যান নেওয়াজ আন্তর্জাতিক সংগীত অঙ্গনে তার অবস্থান আরও সুদৃঢ় করেছেন এবং তিনি এখন একজন প্রতিষ্ঠিত ও সম্মানিত মিউজিশিয়ান হিসেবে নতুন উচ্চতায় পৌঁছানোর পথে অগ্রসর হচ্ছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ