মুক্তিযোদ্ধা সম্মাননা, কবিতা-গান আর পিঠা উৎসবের মধ্য দিয়ে নিউইয়র্কে ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’র স্বাধীনতা দিবস উদযাপন
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা দিবস উদযাপন করলো ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’। গত ২৭ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া সঙ্গীত এবং প্রবাস প্রজন্মের অংশগ্রহণের মধ্য দিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সবিতা দাস স্বাগত বক্তব্য রাখেন। এ সমাবেশ সঞ্চালনা ও পরিচালনা করেন মুনমুন সাহা ও সুস্মিতা সেন। সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, রাশেদ আহাম্মেদ এবং আবুল বাশার চুন্নু। এসময় অতিথির বক্তব্যে নিউইয়র্ক স্টেটের এ্যাসেম্বলীম্যান স্টিভ্যান রাঘা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বহুজাতিক সমাজে বাঙালিরা আপন মহিমায় উদ্ভাসিত হচ্ছেন। আমার অফিস সবসময় বাংলাদেশিদের পাশে রয়েছে।
উল্লেখ্য, এই সংগঠনের চেয়ারম্যান ড. সবিতা দাসকে স¤প্রতি জাতিসংঘের একটি সংস্থা চারটি এওয়ার্ড প্রদান করেছে নারী উন্নয়নে অপরিসীম অবদানের জন্যে। এজন্য সমাবেশে ড. সবিতাকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়। এ সময় আরো বক্তব্য দেন কমিউনিটি লিডার হুমায়ূন আহমেদ চৌধুরী, নূর ইসলাম বর্ষণ, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি’র সিইও আলিম খান আকাশ। সার্বিক সমন্বয়ে ছিলেন ডা. দর্শনা দাস গাঙ্গুলি, ডা. প্রভাত চন্দ্র দাস।
সমাবেশে সঙ্গীত পরিবেশন করেন রুনা সাহা, রুনা রায়, অরুনা সাহা, জুলি খাস্তগীর, অনিন্দিতা ভট্টাচার্য, অঙ্কিতা বিশ্বাস, শিলা চন্দা,আয়শা খান, ফারজিন স্বর্ণা, সোমা রোজারিয়ো, মিতা ঘোষ, মিলি বসাক, আইভি রহমান, রুবাইয়া শবনম, চমেন আফরোজ জুঁই সুস্মিতা হালদার, মিলি বসাক, দেবি সরকার প্রমুখ। তবলায় সঙ্গত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাদক তপন মোদক। যন্ত্রিদের মধ্যে আরো ছিলেন তাঞ্জিন সজীব, নিক্সন প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে বিশেষভাবে সম্মান জানানোর পর ও ফুলেল শুভেচ্ছা জানায় ছোট্টমণি রূপন্তী, অথরা ঘোষ এবং পূর্ণা দেব। সমাবেশে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শনী এবং তা সকলের মধ্যে বিতরণ করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন
- নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন
- নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি
- New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse
- নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের
- নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

