Monday, 16 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ বাংলাদেশ : ড. তিতুমীর

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: June 13, 2026 | 8:48 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডিসিতে গত ১১ জুন অনুষ্ঠিত হয় বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডার স্ট্যান্ডিং (বিসিআইইউ) আয়োজিত গোলটেবিল বৈঠক। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
যুক্তরাষ্ট্রের মূলধারার ব‍্যবসায়িদের উপস্থিতিতে ড. তিতুমীর বলেন,’ বাংলাদেশ পরিচালনায় এখন জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার। বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ‍্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম জিয়ার ধারাবাহিকতায়। প্রধানমন্ত্রী তারেক রহমান জনআস্থা পূরণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন অত‍্যন্ত কার্যকর ও উপযোগী দেশ।’
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন,’ বাংলাদেশে বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী আছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার।যুক্তরাষ্ট্র থেকে এলপিজি কেনার উদ্যোগ চলমান। বিনিয়োগকারীদের জন‍্যে জ্বালানি নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ