Monday, 16 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে চাঁদ দেখা সাপেক্ষে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: February 15, 2026 | 4:21 am

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা। ‘রোজা’ শব্দটি ফারসি, আর এর আরবি পরিভাষা ‘সওম’। রমজান হলো হিজরি বর্ষের নবম মাস, যা মানুষের জন্য বিশেষ বরকতময় সময় হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। শরিয়তের পরিভাষায় এটি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তসহ পানাহার, কামাচার ও সব ধরনের অসংযম থেকে বিরত থাকার নাম। রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবার আসছে মাহে রমজানুল মুবারক। রমজান হল কোরআন নাজিলের মাস। রোজা এই মাসের মূল ইবাদত। আহলান, সাহলান মাহে রমজান। রোজা মানুষকে আল্লাহভীতির পথে পরিচালিত করার পাশাপাশি সু¯’ ও ভারসাম্যপূর্ণ জীবনধারা গড়ে তোলে।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর যুক্তরাষ্ট্রে ১৮ ফেব্রুয়ারি বুধবার পবিত্র রমজান মাস শুরু হবে। বুধবার ভোর রাতে সেহরি খেয়ে শুরু হবে প্রথম রোজা। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে এবার প্রচন্ড শীতের মধ্যে রমজান শুরু হচ্ছে। আগামী ৮ মার্চ সময় পরিবর্তন হওয়ার আগে পর্যন্ত দিনের দৈর্ঘ্য হবে ছোট।
রমজান উপলক্ষে নিউইয়র্কসহ পার্শ্ববতীর্ স্টেটসমূহের বাংলাদেশী গ্রোসারিগুলোতে ছোলা-বুট, পেঁয়াজ, বেসন, খেজুর, সেমাই, মাংসসহ বিশেষ পণ্যের সরবরাহ বাড়ানো হয়েছে। রেস্টুরেন্টগুলো বিশেষ ইফতারি বিক্রির প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। পার্টি হলগুলো ইফতার পার্টি আয়োজনের জন্য বুকিং নিচ্ছে। বাংলাদেশী সংগঠনগুলো ইফতার পার্টির জন্য বুকিং নিচ্ছে পার্টি হল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ