যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার, এখনও সন্ধান মেলেনি বৃষ্টির
Screenshot
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের খণ্ডিত মরদেহ শুক্রবার উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। জামিল লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। এখনও সন্ধান মেলেনি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির। এ ঘটনায় লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়াকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ।
গত ১৬ এপ্রিল শিক্ষার্থী নাহিদা বৃষ্টির রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর থেকে তার খোঁজে ফ্লোরিডার নিরাপত্তা বাহিনী সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের ২৭ বছর বয়সী এই মেধাবী শিক্ষার্থীর অবস্থান জানতে বা তিনি জীবিত না মৃত—সে বিষয়ে নিশ্চিত হতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, নাহিদাকে খুঁজে বের করতে স্থানীয় কমিউনিটির সবার সহযোগিতা প্রয়োজন এবং তার সম্পর্কে কোনো তথ্য থাকলে তা দ্রুত প্রশাসনকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
তদন্তের অংশ হিসেবে পুলিশ ইতোমধ্যেই হিশাম সালেহ আবুগারবিয়েহ নামক এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে। নাহিদার নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে এই ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ১৬ এপ্রিল লিমন ও নাহিদাকে সবশেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে নিখোঁজ দুই শিক্ষার্থীর মামলার তদন্তের কাজে বিশ্ববিদ্যালয়টি থেকে এক মাইলেরও কম দূরত্বে অবস্থিত লেক ফরেস্টের একটি আবাসিক এলাকা ঘিরে ফেলেন ডেপুটিরা। ওই এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহ নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের বলে শনাক্ত করা হয়েছে।
হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, ব্রুস বি. ডাউনসের লেক ফরেস্ট কমিউনিটির প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। সকাল ১০টা ৩৬ মিনিটে সোয়াট ঘটনাস্থলে পৌঁছায়। বেলা ১১টা ৫৫ মিনিটে সন্দেহভাজন একজনকে আটকের খবর জানায় শেরিফ কার্যালয়। পরে তার পরিচয় প্রকাশ করা হয়।
এর আগে পুলিশ জানায়, লিমনকে ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় তার বাসায় শেষবার দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ ঘটনায় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস নিখোঁজের প্রতিবেদন নথিভুক্ত করেছে।
অন্যদিকে, নাহিদা বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজের ঘটনাও নথিভুক্ত করেছে।
নিরাপত্তা বাহিনী বিশ্ববিদ্যালয় থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত লেক ফরেস্ট কমিউনিটির আবাসিক এলাকা ঘিরে ফেলে তল্লাশি অব্যাহত রেখেছে। নাহিদাকে খুঁজে বের করার বিষয়টি এখন তদন্ত কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, নাহিদা বৃষ্টির সন্ধানে সম্ভাব্য সব ধরনের প্রযুক্তিগত ও গোয়েন্দা কৌশল ব্যবহার করা হচ্ছে।
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক এই পরিস্থিতির ওপর নজর রাখছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।
এদিকে, এক সহপাঠীর মৃত্যু ও নাহিদার দীর্ঘকালীন নিখোঁজ থাকার ঘটনায় যুক্তরাষ্ট্রের বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী কমিউনিটির মধ্যে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
- নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ
- নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- Federal Court Strikes down Trump’s Visa Ban on 75 Countries
- নিউইয়র্কে বাংলাদেশি যুবক রাজুকে গুলি করে হত্যা
- বরেণ্য সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদকে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সমর্থন
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB)-এর কমিশনারের সঙ্গে এএবিইএ নিউইয়র্ক চ্যাপ্টারের মতবিনিময়
- নিউজার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

