Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে ফ‍্যাসিস্ট সরকারের নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের চিত্র তুলে ধরেছিল প্রবাসী বাংলাদেশীরা – ড. তিতুমীর

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: June 13, 2026 | 8:54 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক :‘পতিত সরকার লুটপাট করে পালিয়ে যাওয়ার পর দেশের অর্থনীতি যে সচল থাকল, তার কৃতিত্ব প্রবাসী বাংলাদেশিদের। ১২ জুলাই ভার্জিনিয়ার হলিডে ইন হোটেলে ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত ‘যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়’ সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড.রাশেদ আল মাহমুদ তিতুমীর একথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় ড. তিতুমীর বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের কৃতিত্ব আরও একটু বেশি। কারণ তারা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে ফ‍্যাসিস্ট সরকারের নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের চিত্র তুলে ধরেছিল। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশি-আমেরিকানদের কাছে আমাদের প্রত‍্যাশা, আপনারা মূলধারার রাজনীতি ও অন‍্যান‍্য কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন। তাহলে দেশের প্রতি আরও বড়ভাবে অবদান রাখার সুযোগ পাবেন।’
‘এবারের বাজেট  বৈশম‍্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট’- উল্লেখ করে ড. তিতুমীর বলেন, ‘প্রধানমন্ত্রীর ‘ আই হ‍্যাফ এ প্ল‍্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল‍্যান। যার মাধ‍্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ‍্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।’
ড. তিতুমীর বলেন,’ দেশের চরম সংকটময় সময়ে জণগণ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে। পতিত ফ‍্যাসিস্ট সরকার লুটপাট করে পালিয়ে গেছে। রেখে গেছে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি। দেশের মানুষ আস্থা রেখেছেন তারেক রহমান তথা বিএনপির প্রতি। এর আবার একটি ঐতিহাসিক যোগসূত্র আছে। আপনারা লক্ষ‍্য করে দেখবেন, ‘১৯৭৫ সালের পরে একটি বিধ্বস্ত দেশ-অর্থনীতি, জনগণ যা মেরামতের দায়িত্ব দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর। একইভাবে ১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর জনগণ ধ্বংসযজ্ঞ অর্থনীতি মেরামতের দায়িত্ব দিয়েছিল বেগম খালেদা জিয়ার হাতে। জিয়াউর রহমান ও বেগম খালেদা সেই দায়িত্ব দক্ষতা-যোগ‍্যতা-সততার সঙ্গে পালন করেছিলেন। সেই ধারাবাহিকতায় লুটপাটে পঙ্গু করে দেওয়া অর্থনীতি মেরামতের দায়িত্ব জনগণ ভোটের মাধ্যমে তুলে দিয়েছেন তারেক রহমানের হাতে। তার মানে দেশের প্রতিটি সংকটময় সময়ে দেশের মানুষ আস্থা রেখেছে বিএনপির ওপর। জিয়া-খালেদার ধারাবাহিকতায় তারেক রহমানও জনআস্থার প্রতিদানে কাজ শুরু করেছেন এবং প্রথম দিন থেকে যা দৃশ্যমান হতে শুরু করেছে।’
ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাহিদ খান, মিয়া মজনু,নয়ন বাঙালি, তুহিন প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ‍্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় মাঝরাতে, একটি প্রাণবন্ত প্রশ্ন-উত্তর পর্বের মধ‍্য দিয়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ