শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল, তবারক বিতরণ
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে সর্বদলীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শনিবার বিকেলে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট সংলগ্ন নবান্ন রেস্টুরেন্টের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘তোমার কীর্তির চেয়ে তুমি মহান’ শীর্ষক ব্যানারের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও এনওয়াই হোম কেয়ারের চেয়ারম্যান এম আজিজ। এ সময় উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুবদলের কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আহমেদ ও এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, সিনিয়র সদস্য এম এ সবুর, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গুড শেফার্ড হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের মধ্যে জায়নামাজ বিতরণ করা হয়। হাজারো মানুষের মধ্যে তবারক পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, এক দশকেরও বেশি সময় ধরে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ ধরনের দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়ে আসছে।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

