সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে সুনামগঞ্জবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি “সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” নির্ধারিত স্থানে বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের উদ্যোগে গত ২ আগস্ট নিউইয়র্কের টিব্বেটস ব্রুক পার্কে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবায়ক তৌফিকুল আম্বিয়া টিপু, যুগ্ম আহ্বায়ক মানিক আহমেদ, সদস্য সচিব মান্না মুনতাসির, যুগ্ম সদস্য সচিব শামীম আহমেদসহ সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক, ছাত্র-যুব প্রতিনিধি এবং সর্বস্তরের সুনামগঞ্জবাসী উপস্থিত থেকে এ দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং জেলার শিক্ষা, গবেষণা ও সার্বিক উন্নয়নের স্বার্থে বিশ্ববিদ্যালয়টি নির্ধারিত স্থানেই বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার সুযোগই সৃষ্টি করবে না; বরং এটি সুনামগঞ্জ ও হাওরাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, গবেষণা কার্যক্রমের বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে নির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের দীর্ঘদিনের ন্যায্য দাবি, জনস্বার্থ এবং পূর্বঘোষিত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানেই দ্রুত বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। সুনামগঞ্জবাসী দৃঢ়ভাবে বিশ্বাস করে, বিশ্ববিদ্যালয়টি নির্ধারিত স্থানে প্রতিষ্ঠিত হলে জেলার শিক্ষা, অর্থনীতি, কর্মসংস্থান এবং সার্বিক উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
- নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন
- নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন
- নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি
- New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse
- নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের
- নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

