Friday, 18 September 2026 |
শিরোনাম
তারেকের নিউইয়র্ক সফর ঘিরে বিএনপি-আওয়ামী লীগের মুখোমুখি কর্মসূচি: জেএফকে থেকে জাতিসংঘ—স্বাগত র‌্যালির প্রস্তুতি বিএনপির, কালো পতাকা ও বিক্ষোভের ঘোষণা আওয়ামী লীগের স্টেট ডিপার্টমেন্ট-পেন্টাগনে এনডিসি প্রতিনিধিদল: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ইস্যুতে ধারাবাহিক বৈঠক INDUSTRY ALERT: New York Attorney General James Urges Workers With Knowledge of Unsafe AI Development to File Whistleblower Complaints ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ, ভাঙা হাত— পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের ঢাকায় হাসপাতালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা আলতাফ হোসেনের মৃত্যু নিউ জার্সির আটলান্টিক সিটিতে কমিউনিটি সংগঠনগুলোর মাঝে মেয়রের অনুদান বিতরণ নিউইয়র্কের স্কুল-ডিভাইসে ইউটিউব বন্ধ, প্রযুক্তি ব্যবহারে নতুন বিধিনিষেধ পেনসিলভেনিয়ায় ২৭ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে বিএসিএফের সম্মাননা আন্তর্জাতিক শিক্ষার্থীদের চার বছরের ভিসা-সীমা কার্যকর হওয়া আটকালেন মার্কিন বিচারক নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘শপিং উইথ সাবরিনা’র গ্র্যান্ড ওপেনিংয়ে বিশেষ সেল!
সব ক্যাটাগরি

স্টেট ডিপার্টমেন্ট-পেন্টাগনে এনডিসি প্রতিনিধিদল: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ইস্যুতে ধারাবাহিক বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: September 18, 2026 | 4:36 am

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২৪ সদস্যের প্রতিনিধিদল। সফরকালে স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ), বিশ্বব্যাংক-আইএমএফ এবং জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন পর্যায়ে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা।

‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬’-এর প্রশিক্ষণের অংশ হিসেবে আয়োজিত ওভারসিজ স্টাডি ট্যুরে অংশ নিতে ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আসে প্রতিনিধিদলটি। এর নেতৃত্ব দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

১১ সেপ্টেম্বর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিদর্শন করে প্রতিনিধিদল। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তাদের স্বাগত জানান এবং মতবিনিময় করেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। প্রশ্নোত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

১৪ সেপ্টেম্বর পেন্টাগনে যায় এনডিসি প্রতিনিধিদল। পলিটিকো-মিলিটারি অ্যাফেয়ার্স (এশিয়া)-এর ডেপুটি ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল স্টিফেন অলড্রিজ এবং সাউথ এশিয়া (পলিসি)-এর ডিরেক্টর জে ওয়াইজ প্রতিনিধিদলকে স্বাগত জানান। আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক, সামরিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা নীতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা গুরুত্ব পায়।

পেন্টাগন সফরের পর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তাদের স্বাগত জানান এবং দূতাবাসের কার্যক্রম সম্পর্কে ব্রিফিং দেন। পরে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

১৫ সেপ্টেম্বর বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পরিদর্শন করে প্রতিনিধিদল। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক নীলকণ্ঠ মিশ্র ও বিকল্প নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান খান তাদের স্বাগত জানান। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশ্বব্যাংক ও আইএমএফের কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন। আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ততা, উন্নয়ন সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি উঠে আসে।

ওয়াশিংটন সফরের শেষ পর্যায়ে এনডিইউ ও নেসা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ পরিদর্শন করে প্রতিনিধিদল। সেখানে কৌশলগত নিরাপত্তা, আঞ্চলিক ভূরাজনীতি, প্রতিরক্ষা শিক্ষা, নেতৃত্বের বিকাশ এবং সমসাময়িক আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

১৫ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে নিউইয়র্কে পৌঁছে ১৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শন করে প্রতিনিধিদল। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের ‘অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্স’-এর চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াকাইয়া দিওপ প্রতিনিধিদলকে স্বাগত জানান। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম ও বিভিন্ন ফিল্ড মিশন সম্পর্কে তাদের অবহিত করা হয়।

পরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শন করে প্রতিনিধিদল। বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মিস আইরিন জুবাইদা খান প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ, অবদান ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

সফরের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাঠামো, প্রতিরক্ষা নীতি, কৌশলগত পরিকল্পনা, আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক অর্থনীতি এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। পাশাপাশি সংশ্লিষ্ট মার্কিন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে তাদের ধারণা আরও সমৃদ্ধ হয়।

১৮ সেপ্টেম্বর ২০২৬ প্রতিনিধিদলটির বাংলাদেশের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ