Monday, 16 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
সব ক্যাটাগরি

৫০ বছর পর হাডসন নদীর মাছ খাওয়ার বিষয়ে নতুন নির্দেশনা জারি নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ’র

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: April 7, 2026 | 4:20 am

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ দীর্ঘ ৫০ বছর পর হাডসন নদী থেকে ধরা নির্দিষ্ট কিছু মাছ খাওয়ার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে। নতুন এই গাইডলাইনে বলা হয়েছে, এখন থেকে সাধারণ মানুষ হাডসন নদীর নিম্নাঞ্চল থেকে ধরা নির্দিষ্ট কিছু মাছ খেতে পারবেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, রিপ ভ্যান উইঙ্কল ব্রিজ (ক্যাটস্কিল) থেকে ম্যানহাটনের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত নিম্ন হাডসন অঞ্চলে ধরা মাছ খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের একজন শীর্ষ মাছ বিশেষজ্ঞ অড্রে ভ্যান জেনেখটেন জানান, “প্রথমবারের মতো এখন পরিবারের সবাই হাডসন নদীর কিছু মাছ খেতে পারবে।”
এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে পানিতে ও মাছের শরীরে বিষাক্ত রাসায়নিক পিসিবি’র মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসা। এই হ্রাসের ফলে এখন কিছু মাছ নিরাপদ হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন গাইডলাইনে বলা হয়েছে, সাধারণ মানুষ প্রতি মাসে সর্বোচ্চ চারটি সীফুড মিল হাডসন নদীর নিম্নাঞ্চল থেকে গ্রহণ করতে পারবেন। তবে সব ধরনের মাছ খাওয়ার অনুমতি নেই। স্বাস্থ্য কর্মকর্তারা বিশেষভাবে স্ট্রাইপড বাস মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন, কিন্তু কার্প বা স্মলমাউথ বাস খাওয়া নিরুৎসাহিত করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মাছের চামড়া ও চর্বি সরিয়ে ফেললে শরীরে থাকা পিসিবি-এর প্রভাব প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।
দীর্ঘদিন ধরে হাডসন নদীর মাছ খাওয়ার ওপর সতর্কতা ছিল। অতীতে দূষণের কারণে মাছের মধ্যে উচ্চমাত্রার বিষাক্ত উপাদান পাওয়া যেত। নতুন এই সিদ্ধান্তকে পরিবেশগত উন্নতির একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা নদীর পানির মান উন্নত হওয়ার ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ