Tuesday, 17 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর, বাতিল জেল শাস্তি নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রা ১১ এপ্রিল, যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
সব ক্যাটাগরি

৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: February 10, 2026 | 4:27 pm

দেশের ২৯৯টি আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন রয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তবে ৩০০ আসনের মধ্যে এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট স্থগিত রাখা হয়েছে।

৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার ও সার্বক্ষণিক নজরদারির জন্য আগেই সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও ৯০ শতাংশ কেন্দ্রের কথা জানানো হলেও ঠিক কতটি কেন্দ্রে ক্যামেরা স্থাপন হয়েছে, তার নির্দিষ্ট সংখ্যা বুধবার জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

সুষ্ঠু ভোট আয়োজনের লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী কিছু কেন্দ্রে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হবে। নির্বাচনী নিরাপত্তায় ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলেও জানানো হয়। নির্বাচন কমিশনার বলেন, দেশে এত বড় পরিসরে নিরাপত্তা বাহিনী মোতায়েনের নজির আগে নেই, তাই অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে তা মোকাবিলায় প্রস্তুতি রয়েছে।

গত ১৩ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে ৮৫০টি অস্ত্র উদ্ধার করেছে বলে জানান তিনি। কমিশনের ধারণা, এসব অস্ত্রের একটি বড় অংশ নির্বাচনে অপব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

এ ছাড়া ১২ ফেব্রুয়ারি ভোটের দিন প্রতি দুই ঘণ্টা পরপর নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ইসি আপডেট দেবে বলেও জানান সানাউল্লাহ।

সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV