আটলান্টিক সিটিতে বিএএসজের নান্দনিক পিঠা উৎসব
সুব্রত চৌধুরী- যুক্তরাষ্ট্রের নিউজারসি ষ্টেটের আটলান্টিক সিটিতে ১০ ফেব্রুয়ারি রাতে প্রাণের আমেজে “পিঠা উৎসব”এ মেতে উঠেছিল প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই পিঠা উৎসবের আয়োজন করে। নান্দনিক এই পিঠা উৎসবে বাহারি নামের ও ডিজাইনের পিঠার সমাহার ছিল। প্রতিটি পিঠা ছিল আমাদের ঐতিহ্যবাহী বাংগালি সংস্কৃতির ছোট্ট প্রতিনিধিত্ব, যা মানুষকে একে অপরের সাথে সংযুক্ত করেছে।
পিঠা উৎসবের আয়োজন প্রসংগে আয়োজকরা বলেন, “প্রবাসে আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করা এবং লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহি:প্রকাশের লক্ষ্যেই এই আয়োজন।বিশেষ করে প্রবাস প্রজন্মের মনোভূমে লোকজ সংস্কৃতি জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।
এই কথার প্রমান মেলে পিঠা উৎসবে প্রবাস প্রজন্মের ব্যাপক অংশগ্রহন ও তাদের উৎসাহ উদদীপনায়। পিঠা উৎসবে মাসুম বাউল, জামান রুকু সংগীত পরিবেশন করেন ও সুব্রত চৌধুরী কবিতা আবৃত্তি করেন ।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পিঠার স্বাদ আস্বাদন করতে পিঠা উৎসবে অংশগ্রহন করে।

শাহরিয়ার আহমেদ এর সনচালনায় পিঠা উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএএসজের নেতৃবৃন্দ। জহিরুল ইসলাম সেন্টু, আবু জাহিদ, সিরাজুল ইসলাম, শাহ মাহমুদ, রওশন উদ্দিন, মোঃ মনিরুজ্জামান, আব্দুল জব্বার, সৈয়দ শহীদ, জাকির হোসেন, বেলাল হোসেন, বেলাল উদ্দিন, আবুল হোসেন, আমিন খান,সিরাজুল হক, রফিকুল ইসলাম,আব্দুর রব, জিয়াউর রহমান, রফিক উদ্দিন রুমেল, মাজহার আলী দুলাল প্রমুখের সার্বিক সহযোগিতায় পিঠা উৎসব সফল হয়।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা পিঠা উৎসব সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
- PM’s Adviser Dr. Titumir seeks stronger UN Women support to protect women and girls amid global crises
- ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান
- State Minister Zonayed Saki calls for stronger global partnerships and technology transfer to accelerate SDGs
- জাতিসংঘে বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান
- এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- New York Attorney General James Secures $18 Million From 23andMe for Failing to Protect Customers’ Genetic Data
- এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: জাতিসংঘের এইচএলপিএফ ফোরামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- LDCs need fairer global financial architecture to achieve SDGs: PM’s Adviser Dr. Titumir

