কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ এলাকায় একটি হাইস্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
পুলিশের বরাতে কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানায়, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলের ভেতর ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। একই এলাকায় একটি বাড়ি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আরসিএমপি জানিয়েছে, হামলায় একজন বন্দুকধারী জড়িত ছিলেন এবং ঘটনাস্থলে তাঁকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, হামলাকারী আত্মহত্যা করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী সম্ভবত একজন নারী।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং প্রাণঘাতী নয় এমন আঘাত পাওয়া প্রায় ২৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার পর স্কুলের বাকি শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর, বাতিল জেল শাস্তি
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রা ১১ এপ্রিল, যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

