Tuesday, 17 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর, বাতিল জেল শাস্তি নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রা ১১ এপ্রিল, যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আল মামুর স্কুল ট্রাষ্টিবোর্ডের শপথ গ্রহণ

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: February 11, 2026 | 6:09 pm

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) প্রতিষ্ঠিত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ‘আল মামুর’ স্কুল-এর ২০২৬-২০২৭ সালের নবনির্বাচিত ট্রাষ্টিবোর্ডের সদস্যগণ। রোববার (৮ ফেব্রুয়ারী) দুপুরে আল মামুর স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তারা শপথ গ্রহণ করেন। তাদের শপথ পাঠ করার প্রতিষ্ঠানটির লীডারশীপ কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ মোজাফফর। খবর ইউএনএ’র।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেএমসি’র অন্যতম পরিচালক ইমাম শামসী আলী। এরপর ‘আল মামুর’ স্কুল-এর নবনির্বাচিত ট্রাষ্টিবোর্ডের ১১ জন সদস্য শপথ গ্রহণ করেন। এরা হলেন: ডা. সাঈদা কুদশিয়া বানু, এটর্নী খাজা মিজান হাসান, ডা. নাজমুল এইচ খান, ড. মহসীন পাটোয়ারী, সামিউর রব, ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান তুহিন, ফার্মাসিস্ট মোহাম্মদ রাশেদ রানা, নাঈম রহমান, মোহাম্মদ সাদিক সিপিএ, মোহাম্মদ সাব্বির তাহের ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন। উল্লেখ্য বিশিষ্ট শিক্ষাবীদ ড. মহসীন পাটোয়ারী এই ট্রাষ্টি বোর্ডেও চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
শপথ নেয়ার পর নবনির্বাচিত ট্রাষ্টিবোর্ডের সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর জেএমসি’র সাবেক সভাপতি ডা. এম এম বিল্লাহ, ট্রাষ্টিবোর্ডের সাবেক চেয়ারম্যান ফার্মাসিস্ট হালিম চৌধুরী, সাবেক সহ সভাপতি ডা. কামাল আহমেদ, ইমাম শামসী আলী, ‘আল মামুর’ স্কুল-এর প্রিন্সিপ্যাল আতিয়া পাশা ও ভাইস প্রিন্সিপ্যাল ড. নাজাত আমীর প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় বক্তারা আল মামুর স্কুল পরিচালনায় সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জেএমসি’র সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার সহ জেএমসি ও আল মামুর স্কুল-এর ককেজন বর্তমান ও সাবেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV