নিউইয়র্কে ‘এনবিসি’র উৎসবমুখর পিঠা উৎসব
নিউইয়র্কে ‘এনবিসি'র উৎসবমুখর পিঠা উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের লং আইল্যান্ডের লেবিট টাউন হলে ‘নাসাউ বাংলাদেশি কমিউনিটি (NBC)’-এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘নিউইয়র্ক পিঠা উৎসব ২০২৬’ অত্যন্ত আনন্দঘন, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দেশীয় নানা রকম ঐতিহ্যবাহী পিঠার স্বাদ, গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং শিশু-কিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি এক মনোমুগ্ধকর আয়োজনে পরিণত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পাঠ করেন সানায়া মাহদিয়া। এরপর সমবেত কণ্ঠে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত। পরবর্তীতে ভায়োলিনের মাধ্যমে আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন সূহা শেখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যাপ্টেন মোদাচ্ছির মিয়া, শামিবুর রহমান, সাঈদ জাহিদুল ইসলাম এবং মোঃ সোহেল রানা। তাঁদের বক্তব্যে প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব এবং কমিউনিটির ঐক্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরা হয়।
সাংস্কৃতিক পর্বে শিশু শিল্পীরা বিভিন্ন ধরনের পরিবেশনা করে থাকে এর মধ্যে কবিতা আবৃত্তি করে তাকওয়া। লিয়ানা মানহার গান দিয়ে মন মাতিয়েছে।এরিনা মানহা, লিয়ানা মানহা ও রিমঝিম হোসাইনের নৃত্য পরিবেশনা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। যৌথভাবে কবিতা আবৃত্তি করেন শাহীণূর শাণূ ও আব্দুল আজিজ বিপু। অনুষ্ঠানের মূল পর্বে সংগীত পরিবেশন করেন চন্দ্রা রায়, মোঃ আরিফ আহমেদ এবং হাসিন আহমেদ। অসংখ্য জনপ্রিয় সব গানের সাথে অনুষ্ঠানে আগত সকলেই গুনগুন করে গলা মিলিয়ে এবং নেচে অনুষ্ঠানে অন্য এক মাত্রা যোগ করেছেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মইন চৌধুরী, নিউইয়র্ক স্টেট সিনেটর স্টিভেন রোডস, ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী, এবিসিএইচ-এর অ্যাডমিন তরিকুল ইসলাম মিঠু এবং ডক্টর আসাদুর মিয়া।
অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে কমিউনিটির প্রতি নিবেদিত সেবার স্বীকৃতি হিসেবে মোঃ সোহেল রানা ও মোদাচ্ছির মিয়াকে নিউইয়র্ক স্টেট সিনেটর স্টিভ রোডস-এর পক্ষ থেকে সম্মানসূচক সাইটেশন প্রদান করা হয়। একইসঙ্গে নাসাউ কাউন্টির পক্ষ থেকে দীর্ঘদিনের কমিউনিটি সার্ভিসের জন্য সাঈদ জাহিদ হোসেনকে বিশেষ সাইটেশন প্রদান করা হয়। এই সম্মাননা প্রাপ্তির মাধ্যমে তাঁদের অবদান ও ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে তাঁদের সম্মান জানান। এনবিসির লাইফটাইম মেম্বারদের বিশেষ সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয় এনবিসির পক্ষ থেকে।
সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় NBC-এর ভাইস প্রেসিডেন্ট সুমন ফারুকী এবং মোহাম্মেদ হাবিব-এর নেতৃত্বে ফিরোজ আহমেদ, আমিনুল হক, নাসরিন আক্তার নিপু, আওকাত হোসাইন, হুমায়ুন কবির, পলাশ হাসান, নূর মোহাম্মদ, ফারুক আহমেদ, মোমেন হোসাইন এবং মিজানুর রহমান স্বপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অতিথিরা জানান, এনবিসির পিঠা উৎসব শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সেতুবন্ধন তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংস্কৃতি আর ঐক্যের শক্তিতে আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মনে-প্রাণে বাংলাদেশকে ধারণ করে। কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী শাহীণূর শাণূ।
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর, বাতিল জেল শাস্তি
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রা ১১ এপ্রিল, যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

