বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে নিউইয়র্কে বিএনপি’র বিজয় র্যালি, সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র নিরঙ্কুস জয়ে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীরা নিউইয়র্কে বিজয় র্যালি ও সমাবেশ করেছে। স্থানীয় সময় ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা আনন্দ র্যালি ও সমাবেশ করেন। এসময় তারা তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তাকে অভিনন্দন জানান এবং বিভিন্ন শ্লোগান দেন।
বিএনপি’র বিজয় র্যালিটি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা থেকে শুরু হয়ে ৭৪ স্ট্রীট হয়ে ৩৭ এভিনিউ দিয়ে ৭৩ স্ট্রীট হয়ে নবান্ন রেষ্টুরেন্টের সামনে এসে সমাবেশে মিলিত হয়। র্যালিতে বিএনপি নেতা কাজী সাখাওয়াত হোসেন আযম, গোলাম ফারুক শাহীন, এবাদ চৌধুরী, এম এ বাতেন, আতিকুল হক আহাদ, সারোয়ার খান বাবু, আমানত হোসেন আমান, গোলাম¬ এন হায়দার মুকুট, দেওয়ান কাউসার, রিয়াজ মাহমুদ,
মাজহারুল ইসলাম জনি, মহিলাদল নেত্রী সৈয়দা মাহামুদা শিরিন, নূরে আলম, শরীফ হোসেন, জীবন চৌধুরী, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, মাহমুদ হাসান, জিয়াউর রহমান মিলন, শাহজাহান সিরাজ, ফয়সাল আহমেদ, শওকত আলী সহ নেতা-কর্মী অংশ নেন। তারা প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে মিছিলে অংশ নেন। র্যালিতে ‘জিতিলো রে জিতিলো, বিএনপি জিতিলো’, ‘বিএনপি’র আলো ঘরে ঘরে জালো’ প্রভৃতি শ্লোগান দেয়।
আনন্দ ও বিজয় র্যালি শেষে দলীয় নেতা-কর্মীরা নবান্ন পার্টি সেন্টারে এক সমাবেশে মিলিত হন।
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর, বাতিল জেল শাস্তি
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রা ১১ এপ্রিল, যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

