Wednesday, 15 July 2026 |
শিরোনাম
PM’s Adviser Dr. Titumir seeks stronger UN Women support to protect women and girls amid global crises ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান State Minister Zonayed Saki calls for stronger global partnerships and technology transfer to accelerate SDGs জাতিসংঘে বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর New York Attorney General James Secures $18 Million From 23andMe for Failing to Protect Customers’ Genetic Data এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: জাতিসংঘের এইচএলপিএফ ফোরামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর LDCs need fairer global financial architecture to achieve SDGs: PM’s Adviser Dr. Titumir বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি ও দাবি যুক্তরাষ্ট্র বিএনপির যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফাইনালের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশী শিল্পী জিহানের চিত্রকর্ম
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মিরসরাই এসোসিয়েশন ইউএসএ’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: February 15, 2026 | 7:28 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মিরসরাই এসোসিয়েশন ইউএসএ ইনক এর ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি (শনিবার) জ্যামাইকার স্টার কাবাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত ২০২৬-২০২৭ কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
অভিষিক্তদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী আশরাফ হোসেন নয়ন। অভিষিক্তরা হলেন: সভাপতি আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সহ সভাপতি মোঃ আরিফুল আলম, সাজেদা বেগম সাজু, সহ সাধারণ সম্পাদক শান্ত বিশ্বাস, ফারহানা শারমিন সুমি, কোষাধ্যক্ষ মাঈনুদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক জি এম মোর্শেদ, সহ সাংগঠনিক সম্পাদক হায়দার মাহমুদ টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসরিন খোন্দকার, সমাজকল্যান সম্পাদক রোজিনা মনজুর মিনু, ক্রীড়া সম্পাদক আলী শাওন, সাংস্কৃতিক সম্পাদক উৎপল শর্মা, মহিলা সম্পাদিকা নুর জান্নাত পুরবী, সহ মহিলা সম্পাদিকা ফারজানা ইয়াসমিন সুমি, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সদস্য মেজবাহ উদ্দিন, সুলতানা আক্তার লাকি, বিপ্লব দে, সায়েম উদ্দিন নিপন, পল্লব রায়, ইয়াসমিন সুলতানা উর্মি।
নবগঠিত কমিটির সভাপতি আবু তাহের মিয়া এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে পরিচালনা এবং প্রবাসে মিরসরাইবাসীর সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরীর সভাপতিত্বে ও কাউসার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানস্থলে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতিতে এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন পর একত্রিত হয়ে অনেকেই একে অপরের সাথে কুশল বিনিময় করেন, স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV