যুক্তরাষ্ট্রে চাঁদ দেখা সাপেক্ষে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা। ‘রোজা’ শব্দটি ফারসি, আর এর আরবি পরিভাষা ‘সওম’। রমজান হলো হিজরি বর্ষের নবম মাস, যা মানুষের জন্য বিশেষ বরকতময় সময় হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। শরিয়তের পরিভাষায় এটি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তসহ পানাহার, কামাচার ও সব ধরনের অসংযম থেকে বিরত থাকার নাম। রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবার আসছে মাহে রমজানুল মুবারক। রমজান হল কোরআন নাজিলের মাস। রোজা এই মাসের মূল ইবাদত। আহলান, সাহলান মাহে রমজান। রোজা মানুষকে আল্লাহভীতির পথে পরিচালিত করার পাশাপাশি সু¯’ ও ভারসাম্যপূর্ণ জীবনধারা গড়ে তোলে।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর যুক্তরাষ্ট্রে ১৮ ফেব্রুয়ারি বুধবার পবিত্র রমজান মাস শুরু হবে। বুধবার ভোর রাতে সেহরি খেয়ে শুরু হবে প্রথম রোজা। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে এবার প্রচন্ড শীতের মধ্যে রমজান শুরু হচ্ছে। আগামী ৮ মার্চ সময় পরিবর্তন হওয়ার আগে পর্যন্ত দিনের দৈর্ঘ্য হবে ছোট।
রমজান উপলক্ষে নিউইয়র্কসহ পার্শ্ববতীর্ স্টেটসমূহের বাংলাদেশী গ্রোসারিগুলোতে ছোলা-বুট, পেঁয়াজ, বেসন, খেজুর, সেমাই, মাংসসহ বিশেষ পণ্যের সরবরাহ বাড়ানো হয়েছে। রেস্টুরেন্টগুলো বিশেষ ইফতারি বিক্রির প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। পার্টি হলগুলো ইফতার পার্টি আয়োজনের জন্য বুকিং নিচ্ছে। বাংলাদেশী সংগঠনগুলো ইফতার পার্টির জন্য বুকিং নিচ্ছে পার্টি হল।
- PM’s Adviser Dr. Titumir seeks stronger UN Women support to protect women and girls amid global crises
- ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান
- State Minister Zonayed Saki calls for stronger global partnerships and technology transfer to accelerate SDGs
- জাতিসংঘে বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান
- এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- New York Attorney General James Secures $18 Million From 23andMe for Failing to Protect Customers’ Genetic Data
- এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: জাতিসংঘের এইচএলপিএফ ফোরামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- LDCs need fairer global financial architecture to achieve SDGs: PM’s Adviser Dr. Titumir

