নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ রোববার উডসাইটের গুলশান টেরেসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান গ্রি মেকানিক্যাল ইয়াংকার্সের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও তোফায়েল চৌধুরী (লিটন)। সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চানলায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে ইফতার মাহফিলের আয়োজনের জন্য গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্সকে ধন্যবাদ জানান।
তোফায়েল চৌধুরী ইফতার ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কমিউনিটির সবার সাথে ভাতৃত্ব বজায় রাখতে এ আয়োজন করা হয়েছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে তার প্রতিষ্ঠানের মাধ্যমে সেব গ্রহণকারীদের বিশেষ ধন্যবাদ জানান।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন দারুল আহনাফ নিউইয়র্কের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হামিদুর রহমান আশরাফ। ইফতারের আগে প্রবাসে এবং দেশে বসবাসরত সকলের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
ইফতার মাহফিলে সাংবাদিক, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুধীজন উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর, বাতিল জেল শাস্তি
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রা ১১ এপ্রিল, যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

