নিউইয়র্কের প্রবীণ সাংবাদিক নাজমুল আহসান হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক পরিচয়’র সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক নাজমুল আহসান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হাসপাতালে ৪দিন চিকিৎসা শেষে মঙ্গলবার (২৪ মার্চ) অপরাহ্নে তিনি তার কুইন্সের কিই গার্ডেনের অ্যাপাটমেন্ট বাসায় ফিরেছেন। শারীরিকভাবে তিনি অনেক ভালো অনুভব করছেন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। খবর ইউএনএ’র।
পরিচয়’র সম্পাদক নাজমুল আহসান গেলো সপ্তাহে তার পেটে সমস্যা অনুভব করলে গত ২০ মার্চ শুক্রবার ঈদের দিন সকালে ম্যানহাটানের লিনেক্স হিল হাসপাতালে ভর্তি হন এবং সেখানে তার পেটে সার্জারী করতে হয়। সার্জারীর পর থেকেই তার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছিলো এবং চিকিৎসকের পরামর্শে হাসপাতালেই অবস্থান করছিলেন।
জনাব নাজমুল আহসান তার অসুস্থতায় যারা খোঁজ-খবর নিয়েছেন এবং দোয়া করেছেন তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
- নিউইয়র্কে ১ লাখ কবরের প্রকল্প স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ও পুনর্মিলনী
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
- জাতিসংঘে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে পুনরায় জোর দিয়েছে বাংলাদেশ
- চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- জাতিসংঘের নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

