নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ স্বাধীনতা দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে ২৫ মার্চ বুধবার ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকর এশিয়ান ড্রাইভিং স্কুলের হল রুমে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফয়েজের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত, আক্তার হোসেন, নূরুল ইসলাম মিলন, সহীদ উদ্দিন, রেজা আব্দুল¬াহ, পল্লব সরকার, আল-মামুন সরকার, রূপচান মিয়া, মাহমুদুল হাসান, মাগারেট মলি¬ক, সুরাইয়া আলম লাকি প্রমুখ।
এর আগে এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে অস্থায়ী শহীদ বেদিতে হৃদয়ে বাংলাদেশ’র পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনাসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সমবেত কন্ঠে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ‘হৃদয়ে বাংলাদেশের সভাপতি বিশ্বজয়ী সাইকেলিষ্ট সাইদুর রহমান লিংঙ্কন স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়া, সৈয়দ কামরুজ্জামান ফয়েজসহ অন্যান্যরা। শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা স্বাধীনতা দিবসের আনন্দ উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।
বক্তারা বলেন, বাঙালি জাতিকে বিশ্বসভায় উচ্চমর্যাদায় তুলে ধরতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা প্রবাস প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসীদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
আলোচনা শেষে সাংস্কৃতিক পর্র্ব শুরু হয়। মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও কমিউনিটি নের্তৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ’র সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation

