নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ১০৭তম প্রিসিঙ্কটের নির্বাহী কর্মকর্তা বাংলাদেশি-আমেরিকান সাঈদ সুমন
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ক্যাপ্টেন সাঈদ সুমন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) কুইন্সের জ্যামাইকা ১০৭তম প্রিসিঙ্কটের নির্বাহী কর্মকর্তা (Executive Officer) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি ক্যাপ্টেন সাঈদ সুমন ১০৭তম প্রিসিঙ্কটের নির্বাহী কর্মকর্তা (Executive Officer) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সাঈদ সুমন ১৯৯৯ সালে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেন। একাডেমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি প্রথমে পুলিশ অফিসার এবং পরে সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে তিনি সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন। তিনি নিউইয়র্ক পুলিশের অত্যন্ত সম্মানজনক ইউনিট ডিটেকটিভ স্কোয়াডে লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জানুয়ারি তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি লাভ করেন।
ক্যাপ্টেন সাঈদ সুমন দীর্ঘদিন ধরে নিষ্ঠা, পেশাদারিত্ব এবং নেতৃত্বের মাধ্যমে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়।
তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধিত্ব এবং কমিউনিটি ও পুলিশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
- PM’s Adviser Dr. Titumir seeks stronger UN Women support to protect women and girls amid global crises
- ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান
- State Minister Zonayed Saki calls for stronger global partnerships and technology transfer to accelerate SDGs
- জাতিসংঘে বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান
- এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- New York Attorney General James Secures $18 Million From 23andMe for Failing to Protect Customers’ Genetic Data
- এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: জাতিসংঘের এইচএলপিএফ ফোরামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- LDCs need fairer global financial architecture to achieve SDGs: PM’s Adviser Dr. Titumir

