Wednesday, 15 July 2026 |
শিরোনাম
PM’s Adviser Dr. Titumir seeks stronger UN Women support to protect women and girls amid global crises ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান State Minister Zonayed Saki calls for stronger global partnerships and technology transfer to accelerate SDGs জাতিসংঘে বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর New York Attorney General James Secures $18 Million From 23andMe for Failing to Protect Customers’ Genetic Data এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: জাতিসংঘের এইচএলপিএফ ফোরামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর LDCs need fairer global financial architecture to achieve SDGs: PM’s Adviser Dr. Titumir বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি ও দাবি যুক্তরাষ্ট্র বিএনপির যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফাইনালের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশী শিল্পী জিহানের চিত্রকর্ম
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ ১৭ মে, ব্যাপক প্রস্তুতি

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: April 3, 2026 | 1:22 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড আগামী ১৭ মে রোববার অনুষ্ঠিত হবে। প্যারেড সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। এবারের প্যারেডের যৌথ আয়োজক জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজসেন অ্যাসোসিয়েশন (জেবিবিএ), হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস, ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল এবং বাপা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গত ১ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইভেন্ট কমিটির সদস্য সচিব, হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটসের প্রতিষ্ঠাতা ও মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মানের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইভেন্ট কমিটির আহ্বায়ক ও জেবিবিএ সভাপতি মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, কমিটির চেয়ারম্যান মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন এ কে এম সফিউল আলম (প্রিন্স), নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীম্যান স্টিভ্যান রাগা, নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্রেট প্রার্থী শামসুল হক, প্যারেডের গ্র্যান্ড মার্শাল বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ, ইভেন্ট চিফ কো-অর্ডিনেটর লায়ন আহসান হাবিব, ইভেন্ট কো-অর্ডিনেটর লায়ন ফেম রকি, কো-অর্ডিনেটর আব্দুস সোবহান, প্যারেড কো-অর্ডিনেটর ফয়সাল আজিজ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানান হয়, ১৭ মে রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট ও ৮৯ স্ট্রিটের মধ্যবর্তী ৩৭ অ্যাভিনিউতে এই প্যারেড অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সিটি থেকে অনুমতি নেওয়া হয়েছে। অন্যান্য যে কোনো বারের চেয়ে এবারের বাংলাদেশ ডে প্যারেড সমৃদ্ধ হবে। সবার সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি এগিয়ে চলছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেলিব্রেটি, মূলধারার জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা প্যারেডে অংশ নেবেন। বাংলাদেশ ডে প্যারেডে গ্র্যান্ড মার্শাল হিসেবে থাকবেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ এবং ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।

সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV