জর্জিয়া আটলান্টার ডা. মানিকের একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার সাকিবের ইন্তেকাল
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চির একমাত্র ছেলে শাকিব আলী (২৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন। ৬ এপ্রিল সকালে ক্যালিফোর্নিয়ার লস অ্যান্জেলেসে নিজ বাসা থেকে বাংলাদেশি আমেরিকান তরুন প্রকৌশলী সাকিব আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিখ্যাত আমাজন মিউজিকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন সাকিব।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ তদন্ত শেষে মরদেহ হস্তান্তরে কয়েকদিন সময় লাগতে পারে।
লস অ্যান্জেলেসে মরহুমের প্রথম জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে আটলান্টায়। সেখানে জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে তার স্বজনরা জানিয়েছেন।
সাকিব জর্জিয়া ষ্টেট সিনেটর নাবিলা ইসলামের কাজিন৷

জর্জিয়ার বাংলাদেশীূ কমিউনিটি নের্তৃবৃন্দ সাকিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আল্লাহ রাব্বুল আ’লামীনের দরবারে মাগফিরাত কামনা করেছেন৷ আল্লাহ পাক সাকিবকে জান্নাতবাসী করুন৷ ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চিকে পুত্র হারানোর শোক সহ্য করার পর্যাপ্ত ধৈর্য ও শক্তি প্রদান করুন৷
- PM’s Adviser Dr. Titumir seeks stronger UN Women support to protect women and girls amid global crises
- ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান
- State Minister Zonayed Saki calls for stronger global partnerships and technology transfer to accelerate SDGs
- জাতিসংঘে বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান
- এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- New York Attorney General James Secures $18 Million From 23andMe for Failing to Protect Customers’ Genetic Data
- এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: জাতিসংঘের এইচএলপিএফ ফোরামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- LDCs need fairer global financial architecture to achieve SDGs: PM’s Adviser Dr. Titumir

