ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়েছে। ফ্লোরিডা পুলিশ বিভাগ বৃষ্টির ভাইকে ফোনে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে। ১ মে শুক্রবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। দূতাবাস জানিয়েছে, উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত হওয়া গেছে।
দূতাবাস আরও জানায়, মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট-এর মাধ্যমে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এদিকে, একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টায় টাম্পা বে এরিয়ার ইসলামী সোসাইটিতে অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহত জামিলের খালা, মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল, গণমাধ্যমসহ প্রবাসী বাংলাদেশীরা জানাজায় অংশগ্রহণ করেন। জামিল আহমেদ লিমন-এর মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ মে বাংলাদেশে পাঠানো হবে। তার মরদেহ দুবাই হয়ে আগামী ৪ মে সকাল ৮.৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
একই দিনে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টিও। পরবর্তীতে ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
- PM’s Adviser Dr. Titumir seeks stronger UN Women support to protect women and girls amid global crises
- ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান
- State Minister Zonayed Saki calls for stronger global partnerships and technology transfer to accelerate SDGs
- জাতিসংঘে বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান
- এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- New York Attorney General James Secures $18 Million From 23andMe for Failing to Protect Customers’ Genetic Data
- এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: জাতিসংঘের এইচএলপিএফ ফোরামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- LDCs need fairer global financial architecture to achieve SDGs: PM’s Adviser Dr. Titumir

