নিউইয়র্কে ডেমোক্র্যাট কাউন্টি কমিটিতে লড়ছেন খোরশেদ খন্দকার
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্সে আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক কাউন্টি কমিটি মেম্বার পদে প্রার্থী হয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট খোরশেদ খন্দকার। তিনি কুইন্সের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৯ এবং ইলেকশন ডিস্ট্রিক্ট-৪৩ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৩ জুন এই প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে তার মনোনয়নপত্র নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশন কর্তৃক গৃহীত হয়েছে। খোরশেদ খন্দকার কুইন্সের বর্তমান অ্যাসেম্বলিওম্যান অ্যালিসিয়া হাউন্ডম্যানের প্রতিনিধিত্বাধীন এলাকা থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
খোরশেদ খন্দকার ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (অ্যাসাল)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। দীর্ঘদিন ধরে তিনি কমিউনিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার প্রার্থিতাকে সমর্থন জানিয়েছেন অ্যাসাল-এর প্রতিষ্ঠাতা ও এমেরিটাস প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন।
কমিউনিটির অনেকের মতে, তার এই প্রার্থিতা যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের প্রতিনিধিত্ব আরও জোরদার করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করবে। আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনকে ঘিরে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।দৃশ্যমান করে তুলছে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক অংশগ্রহণকে।
- নিউইয়র্কে ১ লাখ কবরের প্রকল্প স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ও পুনর্মিলনী
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
- জাতিসংঘে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে পুনরায় জোর দিয়েছে বাংলাদেশ
- চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- জাতিসংঘের নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

