Thursday, 16 July 2026 |
শিরোনাম
PM’s Adviser Dr. Titumir seeks stronger UN Women support to protect women and girls amid global crises ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান State Minister Zonayed Saki calls for stronger global partnerships and technology transfer to accelerate SDGs জাতিসংঘে বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর New York Attorney General James Secures $18 Million From 23andMe for Failing to Protect Customers’ Genetic Data এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: জাতিসংঘের এইচএলপিএফ ফোরামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর LDCs need fairer global financial architecture to achieve SDGs: PM’s Adviser Dr. Titumir বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি ও দাবি যুক্তরাষ্ট্র বিএনপির যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফাইনালের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশী শিল্পী জিহানের চিত্রকর্ম
সব ক্যাটাগরি

নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে বিএএসজের গ্রিন গ্রোথ প্রকল্পের কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: May 7, 2026 | 6:54 pm

সুব্রত চৌধুরী – নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে ৭ মে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে “গ্রিন গ্রোথ প্রকল্প” এর কার্যক্রম শুরু হয়েছে। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক দল থেকে কংগ্রেসম‍্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী জ‍্যাক মুলক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি জনহিতকর এই প্রকল্পের জন্য বিএএসজে কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এছাড়া জাকিরুল ইসলাম খোকা, মোঃ আইউব, বেলাল হোসেন, রফিকুল ইসলাম,রওশনউদদীন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এরপর প্রকল্পে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।
গ্রিন গ্রোথ একটি পাইলট প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা। এই প্রকল্পের শ্লোগান হচ্ছে- একটি উদ‍্যোগ, একটু চেষ্টা-এনে দেবে স্বচ্ছলতা।
গত বছরের ধারাবাহিকতায় চলতি মৌসুমে তিরিশ জন মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। মহিলারা তাদের বাড়ির আংগিনায়, খোলা জায়গায়, টবে, সবজি চাষ করবে। এই প্রকল্পের অধীনে সেরা তিনজন উৎপাদনকারীর জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা আছে।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এই প্রকল্পের বিষয়ে বলেন, তাদের সংগঠনই প্রথম বাংলাদেশি আমেরিকানদের সংগঠন যারা নিউ জার্সি রাজ্য সরকারের সাথে এমন একটি মহৎ প্রকল্পের সাথে নিজেদেরকে যুক্ত করতে পেরেছে। এজন্য তিনি এনজেইডিএ সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
প্রকল্পে অংশগ্রহণকারী কয়েকজন উচ্ছাস প্রকাশ করে বলেন, এই প্রকল্পের মাধ্যমে তারা বেশ উপকৃত হবেন। বিএএসজের কর্মকর্তাদের তারা এজন্য আন্তরিক ধন্যবাদ জানান। গ্রিন গ্রোথ প্রকল্পের মাধ্যমে কমিউনিটির পিছিয়ে থাকা নারীদের আর্থিক সক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।
এনজেইডিএ এর সার্বিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। ভবিষ্যতেও বিএএসজে এই ধরনের কল্যাণমূলক প্রকল্প নিয়ে কমিউনিটি সেবায় এগিয়ে আসবে এটাই সবার প্রত্যাশা।

সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV