নিউইয়র্কে অল কাউন্টি হোম কেয়ারের অষ্টম শাখার উদ্বোধন
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অল কাউন্টি হোম কেয়ারের অষ্টম শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপের সিইও মোহাম্মদ কাদের, সিআইপি। এসময় জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, অভিনেতা চঞ্চল চৌধুরী, সাজল ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলাইমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান উদ্বোধনকালে মোহাম্মদ কাদের বলেন, মানুষের সেবার লক্ষ্য নিয়েই অল কাউন্টি হোম কেয়ারের যাত্রা শুরু হয়েছিল এবং কমিউনিটির সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজ একটি বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সমাপনী বক্তব্যে অল কাউন্টির চেয়ারম্যান সিফা আমিন বলেন, প্রতিষ্ঠানটি সততা ও আন্তরিকতার সঙ্গে কমিউনিটির সেবায় কাজ করে যাবে।
আমন্ত্রিত অতিথিরা বলেন, জ্যাকসন হাইটসের বুকে অল কাউন্টি হোম কেয়ারের নতুন এই যাত্রা শুধু একটি প্রতিষ্ঠানের সম্প্রসারণ নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, পরিশ্রম ও মানবসেবার এক গর্বিত মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
- PM’s Adviser Dr. Titumir seeks stronger UN Women support to protect women and girls amid global crises
- ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান
- State Minister Zonayed Saki calls for stronger global partnerships and technology transfer to accelerate SDGs
- জাতিসংঘে বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান
- এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- New York Attorney General James Secures $18 Million From 23andMe for Failing to Protect Customers’ Genetic Data
- এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: জাতিসংঘের এইচএলপিএফ ফোরামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- LDCs need fairer global financial architecture to achieve SDGs: PM’s Adviser Dr. Titumir

