নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বাছিতের ইন্তেকাল
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি আব্দুল বাছিত (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর মাইজভাগের কৃতি সন্তান আব্দুল বাছিত দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ২৮ মে বৃহস্পতিবার সকালে ব্রঙ্কসে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে ২ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জালালাবাদ এসোসিয়েশনের দ্বিতীয় কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন। তার ১ম নামাজে জানাজা গত বৃহস্পতিবার পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। শুক্রবার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এস্টোরিয়ার আল আমিন মসজিদে বাদ জোহর। দ্বিতীয় জানাজা শেষে নিউজার্সির টটোয়ায় মুসলিম কবরস্থানে আব্দুল বাছিতের মর দেহ দাফন করা হয়। তার মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
- নিউইয়র্কে ১ লাখ কবরের প্রকল্প স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ও পুনর্মিলনী
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
- জাতিসংঘে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে পুনরায় জোর দিয়েছে বাংলাদেশ
- চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- জাতিসংঘের নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

