নিউইয়র্কে বিএসপির “পার্সোনাল ফাইন্যান্স সেমিনার”
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অফ প্রফেশনালস্ (বিএসপি) এর উদ্যোগে নিউইয়র্কের জ্যামাইকায় একটি তথ্যবহুল “পার্সোনাল ফাইন্যান্স সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত এই কমিউনিটি ইভেন্টে বিভিন্ন পেশাজীবী, তরুণ প্রজন্ম ও কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ইমতিয়াজ চৌধুরী ও মোস্তাফিজুর চৌধুরী। বিশেষ অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্সের ড. বেনসন নজোকু।
আলোচনায় ব্যক্তিগত অর্থব্যবস্থা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ, অবসর পরিকল্পনা এবং প্রজন্মভিত্তিক সম্পদ গঠনের বিভিন্ন বাস্তবধর্মী বিষয় তুলে ধরা হয়। স্বল্পমেয়াদি লাভের চেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পিত বিনিয়োগই আর্থিক সফলতার মূল চাবিকাঠি। ধৈর্য, নিয়মিত সঞ্চয়, ধারাবাহিক বিনিয়োগ এবং সঠিক আর্থিক শিক্ষা একজন মানুষকে ভবিষ্যতে শক্তিশালী আর্থিক অবস্থানে পৌঁছে দিতে পারে। সেমিনারে 401(কে), ট্রাডিশনাল আইআরএ, রথ আইআরএ, এমপ্লয়ার ম্যাচিং, ইনডেক্স ফান্ড এবং কম্পাউন্ড গ্রোথ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিএসপি ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখবে বলে আয়োজকরা জানান।
এ ইভেন্টে বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্যে বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট এবং টেকনোলজি লিডার মিজান চৌধুরীকে বিএসপি লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাস্টিস সোমা সায়ীদ, আনিসুল কবির জার্সির, শেকিল চৌধুরী, দীপঙ্কর দাস, আব্দুল মতিন, দিলওয়ার হোসাইন, আহাদ জামান রনি, মমতা জামান, ডাঃ আব্দুল মোহাইমিন সাইমন, হাসান সিদ্দিক, রাহাত আলম প্রমুখ।
- নিউইয়র্কে ১ লাখ কবরের প্রকল্প স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ও পুনর্মিলনী
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
- জাতিসংঘে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে পুনরায় জোর দিয়েছে বাংলাদেশ
- চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- জাতিসংঘের নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

