নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। গত ১ জুন সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ উপলক্ষে দোয়া-মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়।
‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র সিনিয়র সহ সভাপতি আক্তাজ্জামান হ্যাপীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. সোলায়মান, উপদেষ্টা মো. মাইন উদ্দিন নটু ও সাবেক ছাত্রনেতা শরীফ হোসাইন নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।
ব্রঙ্কসে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার’র এ বিশাল সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শাখওয়াত হোসেন আজম, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ আহমেদ ও সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, বিএনপি নেতা ফারুক হোসেন মজুমদার, ফিরোজ আহমেদ, সৈয়দা মাহমুদা শিরিন, শাহজাহান শেখ, মীর মারফত উল্লাহ সুমন, আজিজুল হক, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মাকসুদ আহমেদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম জনি, সৈয়দ আজাদ, সালেহ আহমেদ মানিক, ডা. মুক্তার আহমেদ, গোলাম হোসেন, শিপন, মো. মনিরুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকতা মাসহুদ রহমান, নারী নেত্রী মেহের চৌধুরী প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলিম উদ্দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদে ঈমাম মাওলানা আব্দুল হাদী জিহাদী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোস্তাকুর রহমান লিটন, ফুল মিয়া, নুরুল আমিন, মোজাম্মেল হোসেন মুরাদ, সিদ্দিক মিশরী।
সহযোগিতায় ছিলেন আনছার আলী শেখ, ফজলুর রহমান, মমতাজ উদ্দিন, মোঃ শহীদ, মো. নুরুল ইসলাম, জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. আব্দুস শহীদ, জুয়েল আবদুল্লাহ হিল মাজেদ প্রমুখ।
বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সব শেষে তবারক ও জায়নামাজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক। তিনি জনগণের জন্য রাজনীতি করেছেন, নিজের জন্য বা পরিবারের জন্য নয়। বাংলাদেশ যতদিন থাকতে ততদিন তিনি বাংলাদেশীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন।
বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার জনপ্রিয়তায় ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করেন। তাঁকে হারিয়ে জাতি একজন দেশ প্রেমিক, সৎ রাষ্ট্রনায়ককে হারিয়েছে।
তারা বলেন, উন্নত সমৃদ্ধ দেশ গড়তে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র নেতা-কর্মী সহ দেশ প্রেমিক সকল নাগরিকের ঐক্য প্রয়োজন।
উল্লেখ্য, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র সভাপতি সৈয়দ গৌছুল হোসেন বাংলাদেশে অবস্থান করায় সিনিয়র সহ সভাপতি আক্তাজ্জামান হ্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র সিনিয়র সহ সভাপতি আক্তাজ্জামান হ্যাপী এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ সোলায়মান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিসহ সকলকে ধন্যবাদ জানান।
- PM’s Adviser Dr. Titumir seeks stronger UN Women support to protect women and girls amid global crises
- ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান
- State Minister Zonayed Saki calls for stronger global partnerships and technology transfer to accelerate SDGs
- জাতিসংঘে বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান
- এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- New York Attorney General James Secures $18 Million From 23andMe for Failing to Protect Customers’ Genetic Data
- এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: জাতিসংঘের এইচএলপিএফ ফোরামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- LDCs need fairer global financial architecture to achieve SDGs: PM’s Adviser Dr. Titumir

