বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিষ্টার আকমাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাবু
Screenshot
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক এর সভাপতি আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সহ-সভাপতি ব্যারিষ্টার মো: আকমাম খানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক-১ অ্যাডভোকেট মো: আতিকুর রহমান শাবুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পদকের দায়িত্ব প্রদান করা হয়ে। গত ৫ জুন শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা সূত্র জানায়, ওই জরুরী সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সহ-সভাপতি ব্যারিষ্টার মো: আকমাম খান এবং সভা পরিচালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আতিকুর রহমান শাবু। সভায় কার্যনির্বাহী কমিটির ১৭ জন সদস্যের মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ জন সভায় অনুপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল করিম জুয়েল, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট জয়জিত আচার্য্য, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রুবিনা মান্নান, অ্যাডভোকেট মো: সাব্বির আহমদ মাসার, পর্ণা ইয়াসমিন, অ্যাডভোকেট কাজী এম. জুয়েল এবং অ্যাডভোকেট মো: হাসনাত কবীর ফাহিম।
সভায় বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএর সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন কৃর্তক ক্ষমতার অপব্যাবহার, অসাংবিধানিক কর্মকান্ড, কার্যকরি কমিটির বৈঠক ছাড়াই সংবিধান বর্হিভূতভাবে ৬ জনকে অব্যাহতি দেয়াসহ তাদেও বিতর্কিত কার্যকলাপ নিয়ে আলোচনা হয়।
আলোচনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের অসাংবিধানিক, অসাংগঠনিক কার্যক্রমের কারণে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক এর সীমাহীন ক্ষতি হওয়ার আশঙ্কায় সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন এর বিরুব্ধে অনাস্থা প্রস্তাব গৃহিত হওয়ার তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যদের নিরঙ্কুশ কন্ঠ ভোটে সহ-সভাপতি ব্যারিষ্টার মো: আকমাম খানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক-১ অ্যাডভোকেট মো: আতিকুর রহমান শাবুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পদকের দায়িত্ব অর্পন করা হয়।
সভা সূত্র জানায়, সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক এর গঠনতন্ত্র লঙ্ঘণ করে বিভিন্ন উপ-কমিটি গঠন, কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতের তোয়াক্কা না করে স্বৈরাচারী কায়দায় কার্যক্রম পরিচালনা করায় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা মারাত্মক ভাবে সংক্ষুব্ধ হন।
সভায় সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের বিরুব্ধে অভিযোগ উঠে যে, বিগত ছয় মাসে তারা গঠনতন্ত্র বহিভুর্ত প্রায় ২০টি উপ-কমিটি গঠন করে আবার সেই উপ-কমিটিগুলো বাতিল করে। কার্যনির্বাহী কমিটির কোন সদস্যদের মতামত না নিয়ে নানা ধরনের বিতর্কিত কার্যকলাপ করে আসছিলেন। তাই কার্যনির্বাহীর সদস্যরা সোসাইটির স্বার্থ রক্ষা ও মতানৈক্য দুর করে আগামী দিনে সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্ত গ্রহন করেন। সোসাইটির ভাঙ্গন রোধ করতে ঐক্যমতের ভিত্তিতে এই সিব্ধান্ত নিতে বাধ্য হয়েছে কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আব্দুল ওয়াহিদ ও কামাল উদ্দিনের বক্তব্য মতে, বিগত কমিটিগুলো সংগঠনের স্বার্থে ৩৫টি কবর ক্রয় করেছিলো। যা বাংলাদেশ ল’সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট কাজী সামসুদ্দোহা, অ্যাডভেকেট জুনেল আহমদ জনি ও অ্যাডভেকেট এম. মতিউর রহমানের নামে যৌথভাবে ক্রয় করা হয়। কবর ক্রয় করা নিয়ে কোন বিরোধ নেই। সোসাইটির সদস্যদের মধ্যে মুসলিম সদস্যদের জন্য ৩৫টি কবর ক্রয় করার পাশাপাশি হিন্দু ধর্মালম্বীদের জন্য সম পরিমান অর্থ সোসাইটির ব্যাংক একাউন্টে সঞ্চয় রাখা আছে। বিগত ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির হিসাব সোসাইটির বার্ষিক সাধারণ সভায় সভাপতি অ্যাডভোকেট এম. মতিউর রহমান, অ্যাডভোকেট ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুব আলম এর সাক্ষরিত অর্থনৈতিক প্রতিবেদন সকল সাধারণ সদস্যদের উপস্থিতিতে পাশ করা হয়েছিলো। সেই বার্ষিক সাধারণ সভায় সংবিধানের ও বেশ কিছু আর্টিকেল সংশোধন করে বিগত ১৩ ডিসেম্বর সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়। মূলত: আব্দুল ওয়াহিদ ও কামাল উদ্দিন সোসাইটিকে নেতৃত্ব দিয়ে পরিচালনা করতে অক্ষম। যার কারনে এই ঐতিহ্যবাহী ল’সোসাইটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানানো হয়।
জানা যায়, গত ১৩ ডিসেম্বর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র ১৭ সদস্যের নতুন কার্যকরী কমিটি (২০২৬-২০২৭) গঠিত হয়।
- PM’s Adviser Dr. Titumir seeks stronger UN Women support to protect women and girls amid global crises
- ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান
- State Minister Zonayed Saki calls for stronger global partnerships and technology transfer to accelerate SDGs
- জাতিসংঘে বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান
- এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- New York Attorney General James Secures $18 Million From 23andMe for Failing to Protect Customers’ Genetic Data
- এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: জাতিসংঘের এইচএলপিএফ ফোরামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- LDCs need fairer global financial architecture to achieve SDGs: PM’s Adviser Dr. Titumir

