Thursday, 16 July 2026 |
শিরোনাম
PM’s Adviser Dr. Titumir seeks stronger UN Women support to protect women and girls amid global crises ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান State Minister Zonayed Saki calls for stronger global partnerships and technology transfer to accelerate SDGs জাতিসংঘে বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর New York Attorney General James Secures $18 Million From 23andMe for Failing to Protect Customers’ Genetic Data এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: জাতিসংঘের এইচএলপিএফ ফোরামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর LDCs need fairer global financial architecture to achieve SDGs: PM’s Adviser Dr. Titumir বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি ও দাবি যুক্তরাষ্ট্র বিএনপির যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফাইনালের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশী শিল্পী জিহানের চিত্রকর্ম
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর সর্মথনে মটর শোভাযাত্রা ও সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: June 12, 2026 | 9:06 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট এসেমব্লিম্যান পদপ্রার্থী (ডিস্ট্রিক্ট ৮৭) জাকির চৌধুরীর সর্মথনে ৭ জুন রোবববার ব্রঙ্কসে কমিউনিটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে | ব্রঙ্কসের ওটারবেরি এভিনিউ থেকে শুরু হয়ে ওয়েস্ট ফার্ম পর্যন্ত প্রদক্ষিণ করে গাড়ির বহর বাংলাবাজারের ইউনিয়নপোর্ট রোডে এসে শেষ হয়| এই মোটর শোভাযাত্রায় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন| র‌্যালিটি জেরেগা এভিনিউ, ক্যাসেল হিল, হোয়াইট প্লেইন্স রোড ও ইস্ট ট্রিমন্ট এভিনিউ ধরে জাকির চৌধুরীর ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এসময় পথচারিরা হাত নেড়ে তার প্রতি সর্মথন ব্যক্ত করে।
‘জাকির ফর দ্য ব্রঙ্কস’ মোটর র‌্যালিটি বিকেলে ইউনিয়ন পোর্ট রোডে পার্কচেষ্টার ফ্যামিলি ফার্মেসির সামনে এক সমাবেশের অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রার্থী জাকির চৌধুরী, কমিউনিটি লিডার এম এন মজুমদার, সিরাজ উদ্দীন সোহাগ, মাহবুব আলম, রোকন হাকিম, জামাল হুসেন, শামীম মিয়া, শামীম আহমেদ, সামাদ মিয়া জাকারিয়া, মাসুদুর রহমান, রিয়াজ উদ্দীন কামরান, এ ইসলাম মামুন, জামাল চেয়ারম্যান, শেখ অলি আহাদ, বিজয় সাহা, সোহান আহমেদ টুটুল, আখতারুজ্জামান হ্যাপি, সালমা সুমী প্রমুখ।
এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭ এর ডেমোকক্র্যাটিক প্রাইমরি অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুন । আর্লি ভোটিং ১৩-২১ জুন ২০২৬।
জাকির চৌধুরী লড়ছেন বর্তমান এসেমব্লিওম্যান কারিনে রয়েসের বিরুদ্ধে। এলাকাটি (ওয়াটারবারি, জেরেগা, পার্কচেষ্টার, ক্যাসেল হিল ও ওয়েস্ট ফার্ম ) ডেমোক্র্যাট অধ্যুষিত হওয়ায় ধরেই নেয়া হয় এই প্রাইমারিতে যিনি জিতবেন ৩ নভেম্বর সাধারন নির্বাচনে তিনিই জয়ী হবেন।
জাকির চৌধুরী সিপিএ সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের সংগ্রাম-সফলতা এবং এলাকার সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন। তিনি আসন্ন নির্বাচনে বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, আমি দীর্ঘ্য দিন ধরে এই কমিউনিটির কল্যাণে কাজ করছি। বাংলাদেশী কমিউনিটিকে সেবা প্রদানের লক্ষ্যেই নিউইয়র্ক স্টেটে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষা সহ বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবো। একজন প্রবাসী হিসেবে এমন সব কাজের দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই যাতে প্রবাসীদের মুখ আরো উজ্জ্বল হয়।
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে জাকির চৌধুরীকে নিউইয়র্ক স্টেটের প্রথম বাংলাদেশী-আমেরিকান এসেম্বলিম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ের পথ সুগম করার আহ্বান জানান। তারা বলেন, নির্বাচনে কমিউনিটির সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই সেটা সম্ভব।

সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV