নিউইয়র্কে ডা. ডোনার ও ডা. হারুন কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র সংবর্ধনা
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশী চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফএনএ)-এর উদ্যোগে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা’র চেয়ারম্যান প্রফেসর ডা. ফারহাদ হালিম ডোনার এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডা. হারুন-আল-রশিদ-কে সংবর্ধিত করা হয়েছে। পাশাপাশি মিট এন্ড গ্রীট ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে জ্যাকসন হাইস্টস নবান্ন পার্টি হলে শনিবার (৬ জুন) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট থেকে বাংলাদেশী চিকিৎসকগণ অংশ নেন। ফলে অনুষ্ঠানটি বাংলাদেশী চিকিৎসকদের মিলনমেলায় পরিণত হয়। খবর ইউএনএ’র।
বিডিএফএনএ’র প্রধান উপদেষ্টা ও নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেসালিস্ট ডা. মুজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘উত্তর আমেরিকায় বাংলাদেশী চিকিৎসকদের পেশাগত সহযোগিতা, নেতৃত্ব এবং বৈশ্বয়িক স্বাস্থ্যসেবায় অবদান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিএফএনএ’র সভাপতি ও পেনসেলভেনিয়ার জেফারসন ইউনিভার্সিটি’র ফ্যাকাল্টি ড. ইবরুল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ডা. জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালের সিনিয়র সায়েন্টিস্ট ড. জাহিদ দেওয়ান শামীম।
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বিএমএনএ)-এর প্রাক্তন সভাপতি ও অ্যালাবামায় কর্মরত মেডিসিন বিশেষজ্ঞ ডা. জামালউদ্দিন, বিডিএফএনএ’র সহ-সভাপতি ও এনেস্থেসিওলজিস্ট ড. মোস্তাফিজুর রহমান টিংকু, এবং নিউইয়র্কের প্রাইম হেল্থ মেডিকেল-এর ডাইরেক্টর ও সিইও ডা. নীল এন টিংকু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডা. শিমুল। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রফেসর ডা. ফারহাদ হালিম ডোনার এবং বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ডা. হারুন-আল-রশিদ কে বিডিএফএনএ এর পক্ষ থেকে ‘ক্রেস্ট’ দিয়ে সম্মানিত করা হয়।
প্রাণবন্ত এই অনুষ্ঠানের সমন্বয়ক ড. নাসরিন শাহানা চাঁদনী, ডা. মাহবুবুর রহমান লিপন এবং ডা. খায়রুল সিদ্দিক রিপন সহ অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ডা. মাসুদুর রহমান, ডা. রুমানা সাব্বির, ডা. আশরাফুল হক, ডা. মোহাম্মদ আমীর, ডা. সবুর, ডা. কাশেম, ডা. সজল আশফাক, খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্র সংসদের ভিপি হারুর প্রমুখ।
অনুষ্ঠানে ‘পেশাগত অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যৎ পরিকল্পনা ও সহযোগিতা’ শীর্ষক মুক্ত আলোচনায় বক্তারা বাংলাদেশ এবং উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশী চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং স্বাস্থ্য সেবা খাতে নতুন উদ্যোগ নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টির সম্ভাবনার উপর গুরুত্বারপ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের চিকিৎসকদের সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকদের সংযোগ স্থাপনে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিডিএনএফএ এবং ড্যাবসহ দেশে-বিদেশে অন্যান্য চিকিৎসকদের সংগঠন সহযোগিতা ও টেকনলজি ট্রান্সফারসহ চিকিৎসা সেবার সার্বিক মান উন্নয়নে পজেটিভ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তাদের কেউ কেউ বিগত ১৬ বছর ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ের দূর্নীতির বিরুদ্ধে যথপযুক্ত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি নির্যাতিত ও পদ বঞ্চিত যোগ্য ডাক্তারদের যোগ্য পদ প্রদানের জন্য সরকারের প্রতি দাবী জানান।
অনুষ্ঠানে প্রফেসর ডা. ফারহাদ হালিম ডোনার বলেন, পেশাজীবিদের দলের চেয়ে দেশে ও জনগণের কথা বেশী ভাবতে হবে। সেই ক্ষেত্রে দলমতের উর্দ্বে যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে বসাতে হবে। তবেই না দেশের মানুষ প্রকৃত সেবা পাবে। তিনি বলেন, আগামী দিনে আমরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ডাক্তার সহ পেশাগত সংগঠনগুলোর মধ্যকার নেতুবন্ধন আরো জোরদারের মাধ্যমে দেশের মানুষের সেবার মান বাড়াতে কাজ করতে চাই। এজন্য তিনি সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রফেসর ডা. হারুন-আল-রশিদ বলেন, অন্যান্য সেক্টরের মতো বাংলাদেশের স্বাস্থ্যখাত দুর্নীতিগ্রস্থ হওয়ায় দেশের জনগণ প্রত্যাশিত সেবা পাচ্ছে না। আমরা স্বাস্থ্য খাতের সমস্যাগুলো চিহ্নিত করে সরকারের নজরে আনছি এবং আশা করছি নতুন সরকার বিষয়গুলো গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফএনএ) একটি অলাভজনক পেশাজীবী সংগঠন। জন্মলগ্ন থেকেই এই সংগঠন স্বাস্থ্য সেবা ও কমিউনিটির কল্যানে কাজ করে যাচ্ছে। বিগত কভিড-১৯ মহামারির সময় সংগঠনের সাথে সম্পৃক্ত চিকিৎসকগণ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে জনস্বাস্থ্যসেবায় গুরুত্ব ভূমিকা রাখছে।
- PM’s Adviser Dr. Titumir seeks stronger UN Women support to protect women and girls amid global crises
- ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান
- State Minister Zonayed Saki calls for stronger global partnerships and technology transfer to accelerate SDGs
- জাতিসংঘে বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান
- এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- New York Attorney General James Secures $18 Million From 23andMe for Failing to Protect Customers’ Genetic Data
- এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: জাতিসংঘের এইচএলপিএফ ফোরামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর
- LDCs need fairer global financial architecture to achieve SDGs: PM’s Adviser Dr. Titumir

