Thursday, 16 July 2026 |
শিরোনাম
PM’s Adviser Dr. Titumir seeks stronger UN Women support to protect women and girls amid global crises ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর: বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান State Minister Zonayed Saki calls for stronger global partnerships and technology transfer to accelerate SDGs জাতিসংঘে বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি: এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর New York Attorney General James Secures $18 Million From 23andMe for Failing to Protect Customers’ Genetic Data এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: জাতিসংঘের এইচএলপিএফ ফোরামে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীর LDCs need fairer global financial architecture to achieve SDGs: PM’s Adviser Dr. Titumir বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি ও দাবি যুক্তরাষ্ট্র বিএনপির যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফাইনালের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশী শিল্পী জিহানের চিত্রকর্ম
সব ক্যাটাগরি

নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: June 13, 2026 | 5:34 am

সুব্রত চৌধুরী- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে শিক্ষার প্রসার এবং স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সিটির মেয়র এর শিক্ষা বৃত্তি কর্মসূচি অব্যাহত রয়েছে। ১০ জুন বুধবার সকালে লেফটেন্যান্ট গভর্নর শিলা অলিভার প্লাজায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপের অর্থের পরিমাণ এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত প্রকাশ করেন।
মেয়র স্মলের এই শিক্ষা বৃত্তি কর্মসূচি ২০২৩ সালে শুরু হয়। এবছর মোট ৫২টি স্কলারশিপ প্রদান করা হবে। এর মধ্যে ৪০টি স্কলারশিপ থাকবে ২০২৬ সালের হাইস্কুল সিনিয়র শিক্ষার্থীদের জন্য এবং ১২টি স্কলারশিপ থাকবে ট্রেড স্কুল, মাস্টার্স অথবা ডক্টরাল ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের জন্য।প্রতিটি বৃত্তির মূল্য সর্বোচ্চ ১০,০০০ ডলার পর্যন্ত হতে পারে।
আবেদনকারীদের অবশ্যই আটলান্টিক সিটির বাসিন্দা হতে হবে এবং ২০২৬ সালের গ্র্যাজুয়েটিং ক্লাসের সদস্য অথবা সম্প্রতি মাস্টার্স কিংবা ডক্টরাল প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থী হতে হবে। পূর্ববর্তী স্কলারশিপপ্রাপ্তরা এ বছরের জন্য আবেদন করতে পারবেন না। বৃত্তির অর্থ সরাসরি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করা হবে।
আবেদনপত্রগুলো একটি বৃত্তি কমিটি মূল্যায়ন করবে, যেখানে সিটি কর্মচারী ও কমিউনিটির সদস্যরা থাকবেন। সিটি প্রশাসন জানিয়েছে, প্রতিযোগিতামূলক স্কোরিং প্রক্রিয়ার মাধ্যমে আবেদন মূল্যায়ন করা হবে এবং যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
অনুষ্ঠানে সিটি কাউন্সিল সভাপতি এ‍্যারন রেনডলফ, সহ-সভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলর এট লারজ ষ্টিফেনি মার্শালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন । এসময় নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আবেদন জমা দেওয়ার শেষ সময় সোমবার, ১৫ জুন ২০২৬ বিকেল ৪:০০টা পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV