আনন্দধ্বনি নিউইয়র্ক এর বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : আনন্দধ্বনি নিউইয়র্ক এর উদ্যোগে নান্দনিক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। গত ১২ এপ্রিল রোববার বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কুইন্সের কুইন্সবোরো পারফর্মিং আর্টস সেন্টারে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানটি আয়োজন করেছিল আনন্দধ্বনি-টিবিএন২৪। সহযোগিতায় ছিল কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার ইন্ক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুইন্স সোশ্যাল এডাল্ট ডে কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মাহফুজুল হক।

পুরো আয়োজনটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন সংগঠনের পরিচালক অর্ঘ্য সারথী শিকদার, যিনি প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন প্রখ্যাত শিল্পী অধ্যাপক ড. সেজান মাহমুদ, যিনি সংগীত পরিবেশনার পাশাপাশি বাংলা সংস্কৃতির বিভিন্ন দিকনিয়ে আলোচনা করেছেন ।
এবছর আনন্দধ্বনির পহেলা বৈশাখের অনুষ্ঠানে দর্শকদের হ্রদয় কেড়েছে সেজান মাহমুদের গাওয়া, লেখা ও সুর করা “ভালবাসি আমাদের ঢাকা” গানটি।
অনুষ্ঠানে চমক হিসেবে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি শ্রোতাদের তার গানের মাধ্যমে মুগ্ধ করেন।
সমবেত কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে একক সংগীত পরিবেশনাও ছিল। গানের পাশাপাশি ছিল নৃত্য পরিবেশনাও। আয়োজনে আরো ছিল বাদ্যযন্ত্র পরিবেশনা এবং বাঙালিয়ানা ঘিরে নানা সাংস্কৃতিক উপস্থাপনা। শিল্পীদের অনবদ্য পরিবেশনা সবাই প্রাণভরে উপভোগ করেন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত এবং দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পার্কিং সুবিধাও ছিল। ৮০০ আসনের কুইন্সবোরো পারফর্মিং আর্টস সেন্টারে প্রায় ১২ শ প্রবাসী উপস্থিত হয়েছিলেন বলে আয়োজকরা জানান।
ইঞ্জিনিয়ার মাহফুজুল হক বলেন, ‘আমরা ব্যবসার পাশাপাশি বাংলাদেশী কমিউনিটিকে সহযোগিতা করে আসছি। আনন্দধ্বনির সাথে রয়েছি আমরা। তাদের এ আয়োজনের সাথে থাকতে পেরে গর্ববোধ করছি।’
অর্ঘ্য সারথী শিকদার বলেন, ‘আনন্দধ্বনি প্রথম নিউইয়র্কে পহেলা বৈশাখ শুরু করে। আমারা এ ধরনের অনুষ্ঠান নিয়মিত করতে চাই’।
নিউইয়র্কের শুদ্ধ সঙ্গীতের পরিচর্যাকারী হিসেবে খ্যাত ‘আনন্দধ্বনি’ দীর্ঘদিন থেকে পহেলা বৈশাখ পালন করে আসছে ব্যাপক আয়োজনের মাধ্যমে। ঢাকার ছায়ানটের আদলে প্রভাতফেরী ও প্রভাতী সঙ্গীত দিয়ে সাজানো আনন্দধ্বনির অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্কের বাইরে থেকেও প্রতিবছর লোকজনের আগমন ঘটে।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

