Saturday, 1 August 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে `সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ গঠন আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি নিউজার্সির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রা অনুষ্ঠিত DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ জাতিসংঘ সাধারণ পরিষদ’র UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ষষ্ঠবারের মতো কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার নির্বাচিত মঈন চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: August 1, 2026 | 3:47 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের কুইন্স ডেমোক্রেটিক পার্টির ‘ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ’ পদে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান এটর্নী মঈন চৌধুরী। কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডারদের প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় এ দায়িত্ব লাভ করেন।
১৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ২৭ জুলাই নিশ্চিত করেন সিলেটের সন্তান এটর্নী মঈন চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে তালিকাভুক্ত প্রথম বাংলাদেশি-আমেরিকান এটর্নী হিসেবে পরিচিত।
ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসেবে এটর্নী মঈন চৌধুরী কুইন্স ডেমোক্রেটিক পার্টির সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় দলীয় নেতৃত্ব ও নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরা এবং স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয় সাধনে ভূমিকা রাখবেন।
এ দায়িত্বের আওতায় তিনি যুক্তরাষ্ট্রের সিনেটর, কংগ্রেস সদস্যসহ বিভিন্ন নির্বাচিত প্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কাজ করবেন। এছাড়া নীতিনির্ধারকদের কাছে কমিউনিটির প্রয়োজন ও প্রত্যাশা তুলে ধরা, জনকল্যাণমূলক আইন প্রণয়নের পক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং বিচার বিভাগ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তিদের দলীয় মনোনয়নের পক্ষে সমর্থন জানানোতেও ভূমিকা পালন করবেন।